চেরাগ জানির অলরাউন্ড পারফরম্যান্সে জিতলো রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২২, ১৮:৩৩আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৮:৩৩

ইউল্যাব মাঠে বৃহস্পতিবার সিটি ক্লাবকে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪০ ওভারে আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছে রূপগঞ্জ। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে ৩৭.৫ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায় সিটি ক্লাব। ফলে ২২ রানের হারে মাঠ ছাড়তে হয়েছে দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়া সিটি ক্লাব।

২২৬ রানের জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিটি ক্লাব। ৭২ রানে ৪ উইকেট হারানো দলটির ত্রাতা হয়ে উঠার চেষ্টা করেন আশিকুল আলম ও মঈনুল ইসলাম সোহেল। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। মঈনুল ইসলাম ১৮ বলে ২১ রান করে আউট হতেই ফের ছন্দপতন ঘটে সিটি ক্লাবের। সর্বোচ্চ ৬২ রান করে আউট হওয়া আশিকের বিদায়ের পরই মূলত ম্যাচটি শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৩৭.৫ ওভারে ২০৩ রানে থামতে হয় সিটি ক্লাবকে। আশিক ছাড়া তিন নম্বরে খেলা জাকিরুল আহমেদ ৫৬ রানের ইনিংস খেলেছেন।

ব্যাটিংয়ে দুর্দান্ত করা চেরাগ জানি রূপগঞ্জের হয়ে সবচেয়ে সফল বোলার। ২৮ রানে চারটি উইকেট নিয়ে এই অলরাউন্ডার ম্যাচ সেরা হয়েছেন। এছাড়া মেহেদী হাসান রানা নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং নেমে চেরাগ জানি ও নাঈম ইসলামের জোড়া হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৪০ ওভারে ২২৫ রান করে রূপগঞ্জ। দলের হয়ে ৫১ রানের ইনিংস খেলেছেন জানি। সর্বোচ্চ রান আসে নাঈম ইসলামের ব্যাট থেকে। ৭৫ বলে ৫ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার। এছাড়া তানভীর হায়দারের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৪ রানের ইনিংস।

সিটি ক্লাবরে আব্দুল হালিম ও ওসমান খালিদ তিনটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম