তাসকিনকে হারিয়ে এগিয়ে চলেছেন জয়-লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১৪:৪৪আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৬:৪২

দ্বিতীয় দিনের শেষ দিকে আউট হয়ে গেলেন মুশফিকুর রহিম। ওই অবস্থায় বিশেষজ্ঞ ব্যাটারকে না পাঠিয়ে নামানো হয়েছিল নাইটওয়াচম্যান তাসকিন আহমেদকে। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে করে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন তিনি। যদিও বেশিদূর যেতে পারেননি তাসকিন।

আজ (শনিবার) ডারবান টেস্টের তৃতীয় দিনে নেমেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রকা। দিনের শুরুতেই আউট হয়ে গেছেন তাসকিন। তার বিদায়ে বাংলাদেশ হারিয়েছে পঞ্চম উইকেট। স্কোর ৬২ ওভারে ৫ উইকেটে ১৩৮ রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৩৬৭ রান।

দ্বিতীয় দিনে বাংলাদেশের হারানো ৪ উইকেটের সবক’টি নিয়েছিলেন সিমন হারমার। তবে তৃতীয় দিনে বাংলাদেশের হারানো প্রথম উইকেটটি এই স্পিনারের নয়। লিজাড উইলিয়ামসের শিকার হয়েছেন তাসকিন। এই পেসারের বলে উইয়ান মুল্ডারের হাতে ধরা পড়েছেন তিনি। ফেরার আগে তাসকিন ১০ বলে করেন ১ রান।

তাসকিন দ্রুত ফিরে যাওয়ার পর দলের হাল ধরেছেন জয় ও লিটন দাস। তাদের ব্যাটে এগিয়ে চলেছে সফরকারীরা। ইতিমধ্যে জয় তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। ১৭০ বলে ফিফটি পূরণ করেন এই ওপেনার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম