ম্যাচে ফিরতে প্রথম সেশনে ৩/৪ উইকেট চান সিডন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ২৩:২১আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২৩:২১

প্রথম ইনিংসে অভিজ্ঞ ব্যাটারদের ব্যর্থতায় লিড নিতে পারেনি বাংলাদেশ দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার করা ৩৬৭ রানের জবাবে খেলতে নেমে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে কোনও রকমে ২৯৮ রান করতে পারে বাংলাদেশ দল। ফলে ৬৯ রানের লিড নিয়ে চতুর্থদিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

প্রথম দিনের মতো আজ তৃতীয় দিনেও আলোর স্বল্পনার কারণে আগে ভাগে খেলা শেষ হয়েছে। বিনা উইকেটে ৬ রান তোলা প্রটিয়ারা নতুনভাবে কাল চতুর্থ দিনের খেলা শুরু করবে। বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করেন এই উইকেটে ২৫০ রান তাড়া করা কঠিন হবে। সেই হিসাবে ১৮১ রানের মধ্যে স্বাগতিকদের অলআউট করতে হবে।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ সিডন্স জানিয়েছেন, ‘২৫০ রান তাড়া করা খুব কঠিন হবে। এটা হবে কঠিন এক পরীক্ষা, কারণ উইকেটে এরই মধ্যে টার্ন মিলতে শুরু করেছে। আমরা দেখেছি আজ শান্ত টার্ন করিয়েছে, যদিও সে আমাদের সেরা স্পিনারের একজন নয়।’

ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে প্রথম সেশনেই ৩/৪টি উইকেট তুলে নেওয়ার বিকল্প দেখছেন না বলে মনে করেন সিডন্স। বলেন ‘প্রথম সেশনে তিন বা চারটি উইকেট নিতে পারলে আমরা ম্যাচে ফিরবো। আমরা অতি আক্রমণাত্মক খেললে ওরা দ্রুত রান করতে পারে এবং ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে। আমরা এখনও পিছিয়ে আছি, তাই বেশি রান দিতে পারি না। আমার মনে হয়, এটা ২৮০ থেকে ৩০০ রানের উইকেট, ৩৬০ এর নয়। সেই ৬০ রান পূরণের এক পথ আমাদের বের করতে হবে। আমাদের প্রথম সেশনেই উইকেট লাগবে।’

সিডন্সের ভয় হচ্ছে প্রথম সেশনে স্বাগতিকরা প্রতিরোধ গড়ে তুললে ম্যাচ থেকে ছিটকে যেতে হবে। তিনি বলেন, ‘যদি ওরা (দক্ষিণ আফ্রিকা) প্রথম সেশনে ৮০-৯০ রান করে ফেলে, আমরা সত্যিই ম্যাচ থেকে ছিটকে যাবো। তখন আমাদের আবহাওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। এরই মধ্যে আলোকস্বল্পতার জন্য আমরা বেশ কিছু ওভার হারিয়েছি। আজও তেমনটাই হয়েছে, সাড়ে তিনটা কিংবা চারটার সময় বেশ আঁধার নেমে এসেছে।’

উইকেট নিয়ে সিডন্স আরও বলেন, ‘ওদের স্পিনাররা গতকাল (শুক্রবার) ও আজ (শনিবার) খুব ভালো বোলিং করেছে। আমরা যে লক্ষ্য তাড়া করি, মহারাজকে খেলা কঠিন হবে। কিছু কিছু বল নিচুও হচ্ছে। ক্রিকেটের জন্য এটা খুব ভালো উইকেট। যদি আমরা ৭০ রানে পিছিয়ে না থাকতাম, তাহলে এই উইকেটে বোলিংয়ের পর রান তাড়া করে ফেলার ব্যাপারে আরও আশাবাদী থাকতাম।’

 

/আরআই/আইএ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান