মাশরাফির ৪ উইকেট শিকারের দিনে জিতলো রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৭:১৫আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৮:১৪

আবারও অলরাউন্ড নৈপুণ্য দেখালেন চেরাগ জানি। অবদান রাখলেন মাশরাফি বিন মুর্তজাও। তার দুর্দান্ত বোলিংয়ের দিনে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে তারা হারিয়েছে ২ উইকেটের ব্যবধানে।    

খেলাঘরকে ১৯৮ রানে অলআউট করতে বড় অবদান ছিল আবার মাশরাফি বিন মুর্তজার। নিয়েছেন ৪ উইকেট। সাধারণ লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জ ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নিয়েছে।

অবশ্য এই সাধারণ লক্ষ্যে খেলতে নেমেও জয় পেতে ভীষণ বেগ পেতে হয়েছে রূপগঞ্জকে। ১৫ রানের মধ্যে সাজঘরে ফেরেন ইরফান শুক্কুর ও সাব্বির হোসেন। তার পর চেরাগের ব্যাটেই ধাক্কা কাটিয়ে ওঠা। নাঈম ইসলামের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন এই ভারতীয় ব্যাটার। তাতে টানা তিন ম্যাচে দেখা পেলেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস। শেষ পর্যন্ত ৭৮ বলে ৭ চার ও ২ ছয়ে ৭২ রানে শিকার হন সালমান হোসেন ইমনের।

এক পর্যায়ে ২ উইকেটে ১০৫ রান করা রুপগঞ্জের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১১! চেরাগের বিদায়ের পর দ্রুত নাঈম (২৪) ও সাব্বির রহমানও ফিরে গেছেন। পরে বিপদ সামাল দেন রকিবুল হাসান নয়ন ও তানবীর হায়দার। দুজন ৪৫ রানের জুটি গড়েছেন। রকিবুল ১৪ রানে ফিরলে ভেঙে যায় এই জুটি। তার পর মাশরাফিও জয় থেকে ২১ রান দূরে থাকতে ১২ রান করে ফিরেছেন।

৪৮তম ওভারে আসিফ হাসান ছয় মারার দুই বল পর ক্যাচ আউট হলে কিছুটা নড়বড়ে পরিস্থিতির তৈরি হয়েছিল। কিন্তু জয়ের সম্ভাবনা ধরে রাখেন ৬০ বলে হাফসেঞ্চুরি করা তানবীর।

শেষ ওভারে দরকার ছিল ৩ রান, হাতে ছিল ২ উইকেট। তখন তিন বল খেলেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় রূপগঞ্জ। খেলাঘরের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান, দুটি নেন মাসুম খান।

এর আগে ৪ উইকেট নিয়ে খেলাঘরকে একাই ধসিয়ে দেন মাশরাফি। ৮ ওভারে ৩৮ রানে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার ১৫তম চার উইকেট শিকার। ফলে ম্যাচসেরাও হন তিনি। আগে ব্যাট করতে নামা খেলাঘর অলআউট হয়েছে ১৯৮ রানে। পেসার চেরাগ জানিও ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া নাঈম ইসলাম, নাবিল সামাদ ও আল আমিন নিয়েছেন একটি করে উইকেট।

টানা ৪ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম রাউন্ড শেষে চতুর্থ স্থানে রয়েছে রূপগঞ্জ।

/এফআইআর/          
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক