নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার লিগে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৬, ১৫:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৫:২৬

নিউজিল্যান্ডকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে ভারত। 

নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার লিগে ভারত শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাটিং করা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১৩৮ রানে অল আউট হয়ে যায় কিউইরা। ফলে ১২০ রানে বড় জয় পায় ভারত।
এ জয়ে 'ডি' গ্রুপ থেকে সুপার লিগ নিশ্চি করলো ভারত। দুই ম্যাচের দুটিতে জিতে তাদের পয়েন্ট চার। অন্যদিকে সুপার লিগ নিশ্চিত করেছে নেপালও। দুটি ম্যাচ খেলে দুটিতে জিতে তাদেরও সংগ্রহ ৪ পয়েন্ট। দুটি করে ম্যাচ খেলে একটিও জয় পায়নি আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।
এদিন টসে জিতে ভারতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন সরফরাজ খান। তিনি ৮০ বল খেলে ৯ চারের সাহায্যে তার ইনিংস সাজান। এছাড়া ওপেনার রিজহাভ প্যান্ট ৫৭, আরমান জাফর ৪৬ ও মাইপাল লমোরর ৪৫ রানের ইনিংস খেলেন।
কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন জ্যাক গিবসন। এর জন্য তিনি ১০ ওভার বোলিং করে খরচ করেন ৫০ রান। অন্য বোলারদের মধ্যে নাথান স্মিথ ও র‌্যাচিন রবিন্দ্র ২টি করে উইকেট নিয়েছেন।
ভারতের দেওয়া ২৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। কিউই ব্যাটসম্যানদের গুড়িয়ে দিতে কার্যকরী ভূমিকা রেখেছেন ১৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার মাইপাল লমোর। তিনি ৭.৩ ওভার বোলিং করে ৪৭ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট।

এদিকে পঞ্চম উইকেটে ফিন এ্যালেন ও ক্রিশ্চিয়ান লিউপার্ড কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তারা দুইজন মিলে ৪৯ রানের জুটি গড়েন। তার আগে অবশ্য ১৬ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিঠটকে পড়ে নিউজিল্যান্ড। অবশ্য ওখান থেকে ম্যাচে ফিরতে পারেনি তারা। এরপর শুধু ব্যবধান কমানোর মিশন নিয়ে খেলেছেন কিউই ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৩১.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয় তারা। ভারত জিতে ১২০ রানে।

কিউই ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করেন লিইপার্ড ৪০। এছাড়া টেলর স্কট ও ফিন এ্যালেন ২৯ রান তুলে সাজঘরের পথ ধরেন। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন মাইপাল লমোর। এছাড়া আবিশ খান ১০ ওভার বোলিং করে ৩২ রান খরচ করে নিয়েছেন ৪টি উইকেট। বাকি উইকেটটি নেন জেহসান আনসারি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি