অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতে সুপার লিগ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে লঙ্কান যুবারা।
শনিবার সিলেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে ৪৮.১ ওভারে ১৮৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে সর্বোচ্চ ৭১ রান করেন চরিথ আসালাঙ্কা। আফগানদের পক্ষে সামসুররাহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুই উইকেট নেন করিম জানাত ও জহির খান।
জবাবে খেলতে নেমে আফগানিস্তান ৪৪.৫ ওভারে ১৫১ রানেই গুটিয়ে যায়।
লঙ্কানদের পক্ষে কামিন্দু মেন্ডেস সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে নেন দামিথা সিলভা ও চরিথ আসালাঙ্কা।
ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হন চরিথ আসালাঙ্কা।
/এফআইআর/








