সাকিবের শাশুড়ি মারা গেছেন, তবে দেশে ফিরছেন না এই অলরাউন্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২২, ১৪:০৬আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৪:১৩

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টায় মৃত্যুবরণ করেন তিনি। সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন নার্গিস বেগম। সাকিবের দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন সময়টাতে বেশি অসুস্থ হয়ে গেলে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। শাশুড়ি, মা ও তিন সন্তানের অসুস্থতার খবর শুনে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসেন বাঁহাতি অলরাউন্ডার। মা-সন্তানরা সুস্থ হলেও শাশুড়ির অবস্থা ভালো ছিল না।

তবু বড় মেয়ে আলাইনা হাসানের স্কুল খুলে যাওয়াতে ১ এপ্রিল মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। অন্যদিকে  স্ত্রী উম্মে আহমেদ শিশির ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশে ছিলেন। শাশুড়ির মৃত্যুতে দেশে ফিরতে পারছেন না সাকিব। কেননা মেয়েকে একা রেখে আসা সম্ভব নয় বলেই দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজ (শনিবার) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। সাকিব তখন দেশে ছিলেন। অসুস্থ শ্বশুরকে দেখার জন্য তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে গেলেও শাশুড়িকে শেষ দেখার সুযোগ হচ্ছে না তার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক