জয় টিকলেন মাত্র ২ বল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২২, ১৯:১০আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৯:১৭

আগের টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিতে প্রশংসা কুড়িয়েছিলেন। আনন্দের ভেলায় ভাসতে থাকা মাহমুদুল হাসান জয় পরের টেস্টেই দেখলেন মুদ্রার উল্টো পিঠ। রান পাহাড়ে চাপা পড়া বাংলাদেশকে ভালো শুরু এনে দেবেন কী, টিকলেন মাত্র ২ বল! রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তরুণ ওপেনার।

আজ (শনিবার) পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৪৫৩ রানে অলআউট করে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। স্কোর ৭ ওভারে ১ উইকেটে ৩০ রান।

ডারবানে চাপের মুখে দেখার মতো এক ইনিংস খেলেছিলেন জয়। অভিজ্ঞ ব্যাটাররা যেখানে মুখ থুবড়ে পড়েছিলেন, সেখানে চরম ধৈর্যের পরিচয় দিয়ে খেলেন ১৩৭ রানের ঝলমলে ইনিংস। কিন্তু দ্বিতীয় টেস্টে কিছুই করতে পারলেন না। তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরু করে মুখোমুখি দ্বিতীয় বলেই স্লিপে ধরা পড়েন। ডুয়ান অলিভিয়েরের বাইরের বল অহেতুক খোঁচা দিয়ে উইকেট বিলিয়ে আসেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার ৪৫৩

লেজের ধাক্কায় রান পাহাড়ে চাপা পড়লো বাংলাদেশ। কেশব মহারাজের দুর্দান্ত ব্যাটিংয়ের পর সাইমন হার্মার প্রতিরোধ গড়ায় দক্ষিণ আফ্রিকা বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে। তাইজুল ইসলাম টেস্ট ক্যারিয়ারের দশম ৫ উইকট পূরণ করে ১৫০ উইকেটের দেখা পেলেও নিশ্চিতভাবেই চাপে বাংলাদেশ। কারণ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হওয়ার আগে করেছে ৪৫৩ রান।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করা প্রোটিয়ারা ব্যাট করেছে ১৩৬.২ ওভার। যেখানে সর্বোচ্চ রান এসেছে মহারাজের ব্যাট থেকে। আসল কাজ বোলিং হলেও বাংলাদেশের বিপক্ষে তিনি দেখাচ্ছেন ব্যাট হাতে কম যান না। এই ডানহাতি ব্যাটার খেলেছেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। তার ব্যাট থেকে আসে ৮৪ রান। এর আগে ডিন এলগারের ৭০, তেম্বা বাভুমার ৬৭, কিগার পিটারসেনের ৬৪ রানে ভর করে বিশাল সংগ্রহ গড়েছে প্রোটিয়ারা।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট পূরণ করেছেন তাইজুল। হার্মারকে আউট করে মাইলফলকটি স্পর্শ করেন বাঁহাতি স্পিনার। ৩৬ টেস্টে তার উইকেট এখন ১৫০। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে সবচেয়ে সফল বোলারও তিনি। অসাধারণ পারফরম্যান্সে ৫০ ওভার বল করে ১৩৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। খালেদ আহমেদ ২৯ ওভারে ১০০ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর মেহেদী হাসান মিরাজের শিকার ১ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম