‘এমনভাবে বলছেন যেন আমরা টেস্টের এক নম্বর হয়ে গেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ২০:১০আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২০:১০

ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস পাল্টেছে বাংলাদেশ। সুযোগ ছিল টেস্টেও নতুন ইতিহাস লেখার। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবের পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত টেস্টের পুরনো পরিসংখ্যানেই ব্র্যাকেটবন্দি হয়ে থাকতে হলো বাংলাদেশকে। ডারবানে কিছুটা লড়াই করলেও পোর্ট এলিজাবেথে বিন্দুমাত্র লড়তে পারেনি। কেন পারেনি বাংলাদেশ, এই প্রশ্নে বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

আজ (সোমবার) দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে মুমিনুল সংবাদ সম্মেলনে অসহায় আত্মসমর্পণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘লড়াই করতে না পারার ব্যাখ্যা একটাই- আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এটাই, আর কোনও কিছুই নেই। আমার মনে হয়, আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’

পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারাকেও সামনে আনেলেন টেস্টের অধিনায়ক, ‘আমার মনে হয়, আমাদের বাস্তবায়নে ভুল ছিল। আপনি যদি প্রথম থেকে দেখেন, দুয়েকটা আউট ছিল যেখানে হয়তো করার কিছু ছিল না। কয়েকটা আউট ছিল, যেখানে আমরা বাস্তবায়নে ভুল করেছিলাম। বাস্তবায়নে ভুল হলেই কাজ কঠিন হয়ে যায়। আর এমন না যে, এমন স্পিনিং উইকেটে এর আগে খেলিনি। যেসব জায়গায় বল ঘুরে, সে সব জায়গায় স্কয়ার অব দ্য উইকেটে খেলা ভালো। এই জায়গায় বাস্তবায়নে একটু ভুল ছিল, যেটা আমার মনে হয়।’

অভিজ্ঞ ও শক্তিমত্তায় প্রোটিয়াদের বর্তমান দলটির চেয়ে ঢের এগিয়ে ছিল বাংলাদেশ। আইপিএলের কারণে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিসহ মোট ছয়জন টেস্ট সিরিজে ছিলেন না। তারপরও এই দলটির সঙ্গে নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। এমন ব্যর্থতায় হতাশ মুমিনুল নিজেও, ‘অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। ওদের দলের অনেক মূল খেলোয়াড় নেই। আমার মনে হয়, আমাদের সুযোগ ছিল ভালো, একটা টেস্ট ম্যাচ জেতার। ওই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ দলে অনেক মূল খেলোয়াড় ছিল না। সুযোগগুলো কাজে লাগানো উচিত ছিল।’

দক্ষিণ আফ্রিকার ‘খর্বশক্তির’ এই দলটির বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কোথাও উন্নতির ছাপ রাখতে পারেনি বাংলাদেশ দল। অথচ চলতি মাসের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতেছিল বাংলাদেশ। এমন একটি টেস্ট জয়ের পর এবারের পারফরম্যান্স হতাশজনক। মুমিনুল সেটা স্বীকারও করছেন, ‘টেস্ট ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনাকে প্রতিদিন উন্নতি করতে হবে দলগতভাবে। আপনি এক সেশন ভালো খেললে হবে না, আবার পাঁচদিনের মধ্যে তিন দিন ভালো খেললেও হবে না। আপনার পাঁচ দিনে পাঁচ দিন ভালো খেলতে হবে।

বাংলাদেশ কেন ভালো করতে পারেনি? উত্তরে মুমিনুল বরং পাল্টা প্রশ্ন ছুড়লেন, ‘আপনারা এমনভাবে বলছেন যেন আমরা একটা টেস্ট ম্যাচ জিতে বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। আমার একটা টেস্ট জিতে আগেও যেখানে ছিলাম এখনও সেখানে আছি। হয়তো আপনাদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। আমাদের নিজেদেরও হয়তো বাড়ছে। আমাদের আরও উন্নতি করতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম