আইপিএল

পথ খুঁজে পেয়েছে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ০০:৫২আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০১:০১

হার দিয়ে ২০২২ আইপিএল শুরু। পরের ম্যাচেও একই পরিণতি। টানা হারের ধাক্কা কাটিয়ে আগের ম্যাচেই দলটি পেয়েছিল প্রথম জয়। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে আবারও পূর্ণ ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো সানরাইজার্স হায়দারবাদ। টানা দ্বিতীয় জয়ে পথ খুঁজে পেয়েছে কেন উইলিয়ামসনরা।

সোমবার আইপিএলের ২১তম ম্যাচে গুজরাট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে গুজরাটের ৭ উইকেটে ১৬২ রান মাত্র ২ উইকেট হারিয়ে ৫ বল আগেই টপকে যায় উইলিয়ামসনরা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে হায়দরাবাদ। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে গুজরাট।

টস হেরে ব্যাটিংয়ে নামা গুজরাটের শুরুটা ভালো ছিল না। হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি তারা। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো স্কোর পায়। এই ব্যাটার ৪২ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত থাকেন ৫০ রানে। এছাড়া অভিনব মনোহর ২১ বলে ৩৫ রান করে অবদান রাখেন।

হায়দরাবাদের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও টি নাটারাজন প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু পায় হায়দরাবাদ। অভিষেক শর্মা আউট হওয়ার আগে ৩২ বলে ৬ বাউন্ডারিতে করে যান ৪২। দলীয় স্কোর তখন ৬৪। এরপর একপ্রান্ত আগলে রেখে রান বাড়িয়ে নেন উইলিয়ামসন। রাহুল ত্রিপাঠি ১৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেলে নিকোলাস পুরানের সঙ্গে দলকে জয়ের দিকে নিয়ে যান কিউই অধিনায়ক।

ম্যাচসেরার পুরস্কার জেতা উইলিয়ামসন ৪৬ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৭ রানে আউট হলেও বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পুরান। এই ক্যারিবিয়ান ব্যাটার ১৮ বলে ২ চার ও সমান ছক্কায় অপরাজিত থাকেন ৩৪ রানে। অন্যদিকে তার সঙ্গে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন ৮ বলে ১২ রানে অপরাজিত থাকা এইডেন মারক্রাম।

হায়দরাবাদের হারানো দুটি উইকেট ভাগ করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও রশিদ খান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম