পদত্যাগ করছেন না রমিজ রাজা!

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১৫:৫৬আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৫:৫৬

পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানে। ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। সেই পরিবর্তনের আঁচ পড়তে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি)। 

এতদিন ধরে একটা গুঞ্জন ছিল যে ইমরান খান চলে যাওয়ায় পিসিবির চেয়ারম্যান পদে একটা পরিবর্তন আসতে বাধ্য। তাই রমিজ রাজার পদত্যাগের একটা আভাস বাতাসে ভাসছিল কয়েক দিন ধরে। কিন্তু পাকিস্তানের জিও নিউজ বলছে, ফেডারেল সরকারে পরিবর্তন সত্ত্বেও পদত্যাগ করছেন না তিনি!

এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষাতেই আছেন রমিজ। সেখান থেকে কোনও ধরনের বার্তা না আসা পর্যন্ত পিসিবির কাজ ঠিকঠাক মতো চালিয়ে যাবেন। তবে শেষ পর্যন্ত রমিজ রাজা যদি পদত্যাগ করেন-ই, সেক্ষেত্রে সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিকে দেখা যেতে পারে এই পদে। যিনি এর আগেও পিসিবিতে নানা নাটকের সঙ্গী ছিলেন।

এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার যে পাকিস্তানে সরকার পরিবর্তন হলে পরিবর্তন আসে পিসিবিতে। সংস্থাটির গঠনতন্ত্রেই আছে- পিসিবির প্রধান পৃষ্ঠপোষক পাকিস্তানের প্রধানমন্ত্রী। ফলে তার পছন্দের ব্যক্তি পিসিবির শীর্ষ পদে বসে থাকেন। ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার আগে পিসিবির চেয়ারম্যান ছিলেন নাজাম শেঠি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শেঠিকে সরিয়েই পিসিবির শীর্ষ পদে বসানো হয় এহসান মানিকে।
 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম