সাব্বিরের সেঞ্চুরির পর নাবিলের ঘূর্ণিতে মাশরাফিদের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ১৯:২৯আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৯:৫৬

প্রথমবার প্রিমিয়ার লিগে এসেই সুপার লিগে খেলার সুযোগ পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। যদিও সুপার লিগের প্রথম ম্যাচে মাশরাফি মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে গেছে দলটি। প্রথমে সাব্বির রহমান ও চেরাগ জানির ঝড়ো ব্যাটিংয়ে ৩২৬ রানের লক্ষ্য পায় রূপগঞ্জ টাইগার্স। এরপর নাবিল সামাদের ঘূর্ণির সামনে ২৭০ রানে থেমে যায় প্রথমবার প্রিমিয়ার লিগে খেলা দলটি। ফলে ৫৫ রানের জয়ে সুপার লিগ দারুণভাবে শুরু করলো মাশরাফিরা।

আজ (সোমবার) বিকেএসপির চার নম্বর মাঠে ৩২৬ রানের লক্ষ্যে খেলতে নামে রূপগঞ্জ টাইগার্স। ৫৯ রান টপ অর্ডারে চার ব্যাটারকে হারিয়ে শুরুতেই খেই হারার দলটি। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেছেন সাদ নাসিম। ১০৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রূপগঞ্জ টাইগার্সের এই ব্যাটার। এছাড়া শরিফুউল্লাহ ২৯, মার্শাল আইয়ুব ২৬ ও মুদিকুল ইসলাম ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ৪৭ রান খরচায় নেন ৫ উইকেট। এছাড়া সঞ্জিত সাহা দুটি এবং মেহেদী হাসান রানা ও মাশরাফি একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বিরের সেঞ্চুরি ও চেরাগ জানির ৯৫ রানের ঝলমলে ইনিংসের ওপর দাঁড়িয়েই মাশরাফির দল ৩২৫ রানের সংগ্রহ দাঁড় করায়। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক ম্যাচে সুযোগ না পাওয়া সাব্বির অনেকদিন পর সেঞ্চুরির দেখা পেলেন। চলতি প্রিমিয়ার লিগে দুয়েকটি ভালো ইনিংস খেললেও কোনোটাকেই তিন অঙ্কের ঘরে নিতে পারেননি। অবশেষে সোমবার ৬ বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন সাব্বির। শুধু তাই নয়, ১২৫ রানের ইনিংসটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস।

সাব্বির-চেরাগ জানির দারুণ ব্যাটিংয়ের আগে বিপর্যয় চোখ রাঙাচ্ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ শিবিরে। ৩৩ রানে দুই ওপেনার বিদায় নিলেও তার কোনও প্রভাব পড়েনি। তৃতীয় উইকেটে সাব্বির ও নাঈম মিলে ঝড় তুলেছেন। নাঈম ৩৩ রান করে আউট হলে ভাঙে ১১৩ রানের জুটি। এরপর চেরাগ জানিকে সঙ্গে নিয়ে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সাব্বির। ক্যারিয়ারসেরা ইনিংস খেলার পথে তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ৪৩তম ওভারে সাব্বির আউট হলে জানির সঙ্গে তার ৯৫ রানের জুটির অবসান ঘটে। সাব্বির ১১১ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১২৫ রানের ইনিংস খেলেছেন। চেরাগ জানি ৬৬ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

রূপগঞ্জ টাইগার্সের মুকিদুল ইসলাম মুগ্ধ দুটি উইকেট নেন। এছাড়া নাসুম আহমেদ, ফরহাদ রেজা ও শরিফউল্লাহ একটি করে উইকেট নেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ