আইপিএল

বাটলারের সেঞ্চুরির পর চাহালের হ্যাটট্রিক, কলকাতার হার

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ০১:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০১:৩৭

জস বাটলারের সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালস পেলো ২১৭ রানের সংগ্রহ। তাদের জয়ের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। তবে স্বস্তিতে ছিল না মোটেও। যুজবেন্দ্র চাহাল ওই ম্যাজিক্যাল ওভারটি না করলে তো কলকাতা নাইট রাইডার্সই করতে পারতো জয়ের আনন্দ! ভারতীয় স্পিনার হ্যাট্রটিক করে এক ওভারে নিলেন ৪ উইকেট। মোড় ঘুরিয়ে দেওয়া ম্যাচটি আর জিততে পারেনি কলকাতা। ফলে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে রাজস্থান।

সোমবার আইপিএলের ৩০তম ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন বাটলার। সেঞ্চুরির আনন্দ এবারের আসরে আগেই করেছিলেন তিনি। তবে তৃপ্তি হয়নি সম্ভবত! তাই কলকাতার বিপক্ষে আবারও পূর্ণ করলেন শতক। তার ১০৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রান করে রাজস্থান। কঠিন লক্ষ্যে খেলতে নেমে শ্রেয়াস আইয়ার ও অ্যারন ফিঞ্চ হিসাব মিলিয়েই দিচ্ছিলেন প্রায়। তবে হয়নি। চাহালের হ্যাটট্রিকে ৭ রানে হেরেছে কলকাতা। ১৯.৪ ওভারে তারা অলআউট হয় ২১০ রানে।

২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সুনিল নারিনকে শুরুতেই হারায় কলকাতা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ফিঞ্চ-শ্রেয়াস মিলে রীতিমতো ঝড় তুলেছিলেন। ৯ ওভারে তারা স্কোরে যোগ করে ১০৭ রান। ফিঞ্চ ২৮ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৮ রান করে বিদায় নেন। এরপর নিতিশ রান (১৮) ও আন্দ্রে রাসেল (০) সুবিধা করতে না পারলেও শ্রেয়াস জয়ের পথে রেখেছিলেন দলকে।

কিন্তু ১৭তম ওভারে সব এলোমেলো। চাহালের ঘূর্ণিতে স্বপ্নভঙ্গ কলকাতার। ১৭তম ওভারের প্র্রথম বলে এই লেগ স্পিনার ফেরান ভেঙ্কটেশ আইয়ারকে (৬)। ২ বল বিরতি দিয়ে ঝরান উইকেটের বৃষ্টি। টানা ৩ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচ দিয়ে ছিটকে দেন কলকাতাকে। আশার আলো হয়ে থাকা আইয়ারকে দিয়ে তার হ্যাটট্রিকের পথের শুরু, পরের ২ বলে ফেরান শিবম মাভি (০) ও প্যাট কামিন্সকে (০)। শ্রেয়াস ৫১ বলে ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলেন ৮৫ রানের ইনিংস।

এরপরও জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন উমেশ যাদব। শেষ ওভারে রাজস্থানের দরকার পড়ে ১১ রান। কিন্তু ওবেড ম্যাককয়ের দুর্দান্ত বোলিংয়ে শেষ ২ উইকেট হারায় কলকাতা। উমেশ ৯ বলে করেন ২১ রান।

ম্যাচসেরার পুরস্কার জেতা চাহাল ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ৫ উইকেট। ম্যাককয়ের শিকার ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান বাটলার। চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে ৬১ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ১০৩ রানের ইনিংস। এছাড়া সঞ্জু স্যামসনের ১৯ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৮ রান, শিমরন হেটমায়ারের ১৩ বলে ২ বাউন্ডারি ও সমান ছক্কায় ২৬* এবং দেবদূত পরিকলের ১৮ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলা ২৪ রানের ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে রাজস্থান।

কলকাতার সবচেয়ে সফল বোলার নারিন। ক্যারিবিয়ান স্পিনার ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম