চলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১১:৩৪আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১১:৪২

দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সামিউর রহমান সামি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেইন টিউমারে আক্রান্তে হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে রিয়াজুর রহমান রোহান।  

৬৮ বছর বয়সী সামিউর রহমানের শারীরিক অবস্থা অনেক দিন ধরেই ভালো ছিল না। শেষ দিকে ভর্তি ছিলেন ইবনে সিনা হাসপাতালে। শরীরে অন্যান্য জটিলতাও ছিল।

বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলা সামিউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার। খেলোয়াড়ি জীবনে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২টি ম্যাচ খেলেছেন। ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি যদিও। তাছাড়া তিনি প্রখ্যাত ক্রীড়া পরিবারেরও অন্যতম সদস্য। আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইউসুফ রহমান বাবুর ছোট ভাই তিনি।

১৯৮৬ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সেখানে দুই ম্যাচেই বাংলাদেশের বোলিংয়ের শুরুটা করেন সামিউর রহমান।

ক্লাব ক্যারিয়ারে মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নেও খেলেছেন দীর্ঘদিন। ক্রিকেট ছাড়ার পরও খেলাটির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। অবসরের পর আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম