করোনার থাবা

হাসপাতালে ভর্তি মোস্তাফিজদের সতীর্থ, জানা গেলো ম্যাচের ভবিষ্যৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১২:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১২:২৯

করোনার থাবায় কাবু দিল্লি ক্যাপিটালস। পরে জানানো হয়েছে, সাপোর্ট স্টাফের পাশাপাশি দলটির বিদেশি তারকা মিচেল মার্শ করোনায় আক্রান্ত। অ্যান্টিজেন টেস্টের পর পিসিআর টেস্টেও পজিটিভ হওয়ায় অজি অলরাউন্ডার এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

দিল্লির ইস্যুকৃত বিবৃতিতে জানানো হয় যে, আরও কিছু স্টাফ সদস্য পজিটিভ হয়েছেন। কিন্তু তাদের নাম জানানো হয়নি। দলটি জানিয়েছে, দলের সবাই এখন কোয়ারেন্টিনে রয়েছেন। সবাই করোনা টেস্টের মধ্য দিয়ে যাবেন আজকেও।

মার্শের সর্বশেষ অবস্থা নিয়ে দিল্লি বলেছে, ‘দিল্লি অলরাউন্ডার মিচেল মার্শ করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। তার পর থেকে ভর্তি রয়েছেন হাসপাতালে। ফ্র্যাঞ্চাইজির মেডিক্যাল টিম তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রেখেছে।’

তবে যেসব স্টাফ সদস্য পজিটিভ হয়েছেন তাদের মাঝে কোনও উপসর্গ নেই বলে জানিয়েছে দিল্লি।

এদিকে করোনার থাবায় বুধবার আইপিএলের পাঞ্জাব কিংস-দিল্লির ম্যাচ নিয়ে এক প্রকার শঙ্কা দেখা দিলেও অভ্যন্তরীণ সূত্রের খবর, ‘আমরা সূচি পরিবর্তনের কোনও আভাস পাইনি। দিল্লির যে অবস্থা, সেটি নিয়ন্ত্রণযোগ্য।’

অবশ্য করোনাকালে আইপিএলের প্লেয়িং কন্ডিশন হলো- কোনও দল যদি ১২জন নিয়ে মাঠে নামতে না পারে, সেক্ষেত্রে সূচি পরিবর্তন করা হতে পারে। সেটিও না হলে পরে বিষয়টি সামলাবে আইপিএলের টেকনিক্যাল কমিটি।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম