হার্ট অ্যাটাকের পর কোমায় সাবেক অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ১৫:৫৪আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫:৫৪

বেশি দিন হয়নি নিউজিল্যান্ড সফর করে গেছে নেদারল্যান্ডস। ইউরোপে ফেরার পর দুঃসংবাদ শুনতে হয়েছে ডাচদের। তাদের হেড কোচ রায়ান ক্যাম্পবেল রবিবার হার্ট অ্যাটাকের পর এখন কোমায় রয়েছেন। সাবেক অজি ক্রিকেটার লন্ডনের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন।

ক্যাম্পবেল মাটিতে লুটিয়ে পড়ার আগে সন্তানদের নিয়ে মাঠে সময় অতিবাহিত করছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় তার বুকে ব্যথা ও শ্বাস কষ্টও হচ্ছিল।

মঙ্গলবার জানা গেছে, তিনি এই মুহূর্তে কৃত্রিম কোমায় রয়েছেন। অবশ্য চিকিৎসকদের অধীনে থাকার সময় নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করেছেন বলেও জানা গেছে।  

২০০২ সালে অ্যাডাম গিলক্রিস্ট পিতৃত্বকালীন ছুটিতে থাকার সময়ে দলে সুযোগ পান এই উইকেটকিপার ব্যাটার। সেই যে দুটি ওয়ানডে খেলেছেন, এর পর আর সুযোগ হয়নি। তার পর ৫০ বছর বয়সী নেদারল্যান্ডসের কোচিংয়ের দায়িত্ব পান ২০১৭ সালের এপ্রিলে। 

অবশ্য অস্ট্রেলিয়ার পর ক্যাম্পবেল আন্তর্জাতিক ক্রিকেটে হংকংয়ের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। অংশ নেন ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই সময় সবচেয়ে বেশি বয়সে (৪৪ বছর ৩০ দিন) অভিষেক করা ক্রিকেটার ছিলেন তিনি!   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম