রুবেলের মৃত্যু মেনে নিতে পারছেন না সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১৩:৪৪আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৩:৪৬

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রেইন টিউমার আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল। জাতীয় দলের সাবেক ক্রিকেটারের অকাল মৃত্যুতে সতীর্থরা প্রত্যেকেই শোকাহত। মঙ্গলবার রাত দশটায় হোম অব ক্রিকেটের সবুজ চত্ত্বরে সতীর্থের জানাজাতে বেশিরভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন। ওই মুহূর্তে বিমানে থাকায় উপস্থিত হতে পারেননি সাকিব আল হাসান। তবে রুবেলের মৃত্যু সংবাদ শোকাহত করেছে তাকেও।

সাবেক সতীর্থের মৃত্যু সাকিবও মেনে নিতে পারছেন না। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বুধবার সকালে বাঁহাতি এই অলরাউন্ডার সংবাদ মাধ্যমকে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আসলে খুবই দুঃখজনক। আমি যুক্তরাষ্ট্রে ছিলাম, নিউজ দেখছিলাম যে উনি মাত্র বাসায় গেলেন, একটু ভালো অনুভব করছিলেন। তো ভাবলাম সামহাউ বুঝি সারভাইব করলেন। অন্য একজনের সঙ্গে কথাও বলছিলাম এটা নিয়ে, হয়তো কম বয়স বলে সারভাইব করতে পারছেন। কিন্তু হঠাৎ করে… খরবটা পাই যখন প্লেনে ছিলাম। খুবই দুঃখজনক। তবে জীবনে যে কোনও কিছুর গ্যারান্টি নেই, এটি তারই একটি প্রমাণ।’

২০০১-০২ মৌসুমে ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল মোশাররফ রুবেলের। জীবনের শেষ ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ওই ম্যাচে ১টি উইকেটও নেন। তার একমাস পরই ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর আর মাঠে ফেরা হয়নি এই অলরাউন্ডারের। মঙ্গলবার বিদায় নিলেন ক্রীড়াঙ্গনকে শোক-সাগরে ভাসিয়ে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম