মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসে আরও দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৯:৪০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৯:৪৫

ভালো খবর নেই মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসে। আগেই দলটির পাঁচ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সংখ্যাটা আরও বাড়লো। এবার আরও এক ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন। আজ (বুধবার) নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার টিম সেইফার্টের করোনা আক্রান্তের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

দিল্লির দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে কোভিড পজিটিভ হলেন সেইফার্ট। এর আগে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। ‍আজ (বুধবার) পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামছে দিল্লি। তার আগেই এসেছে সেইফার্টের করোনা পজিটিভ হওয়ার খবর।

বলার অপেক্ষা রাখে না করোনায় টালমাটাল অবস্থা দিল্লির। সেইফার্ট ও মার্শ ছাড়াও আক্রান্ত হয়েছেন ফিজিও প্যাট্রিক ফাহার্ট, ম্যাসাজ থেরাপিস্ট চেতন কুমার, দলীয় চিকিৎসক অভিজিৎ সালভি ও সোশাল মিডিয়া কন্টেন্ট মেম্বার আকাশ মানে।

আজ দিল্লি নতুন করে একজনের করোনায় আক্রান্তের খবর দিলেও নাম প্রকাশ করেনি। তবে ভারতীয় মিডিয়ার খবর, আক্রান্ত হওয়া ক্রিকেটার সেইফার্ট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি নিউজিল্যান্ডের টিম সেইফার্ট পরীক্ষায় পজিটিভ হয়েছেন। আমরা সকালে একবার পরীক্ষা করিয়েছি, আরও পরীক্ষা করানো হবে। তাকে আমরা আইসোলেশনে রেখেছি।’

শুধু সেইফার্ট পজিটিভ হলেও পাঞ্জাবের বিপক্ষে দিল্লির ম্যাচ নিয়ে সংশয় জন্মেছিল। কারণ আগের দিনই তিনি দলের অন্যদের সঙ্গে অনুশীলন করেছিলেন। যদিও নির্ধারিত সময়েই হতে যাচ্ছে ম্যাচটি। এর মধ্যে টসও হয়ে গেছে। মুম্বাইয়ের ম্যাচে টস হেরে ফিল্ডিং নিয়েছে দিল্লি। একাদশে প্রত্যাশামতোই আছেন মোস্তাফিজ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম