ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আর খেলবেন না পোলার্ড

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১২:৫৭আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৩:০৫

আপাতত কোনও খেলা নেই ওয়েস্ট ইন্ডিজের। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলছেন কাইরন পোলার্ড। ভারতীয় এই টুর্নামেন্ট চলাকালীন আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। জানিয়েছেন, ‘ভেবে-চিন্তে’ সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আর খেলবেন না।

সাদা বলের ক্রিকেটে ক্যারিবিয়ানদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। দলের নেতৃত্বে থাকা পোলার্ডের অবস্থাও একই। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দীর্ঘদেহী এই ক্রিকেটার। এতদিন নীরব থাকলেও হঠাৎই জানিয়ে দিলেন, শুধু নেতৃত্ব নয়, আন্তর্জাতিক ক্রিকেটই আর খেলবেন না তিনি।

৩৪ বছর বয়সী ক্রিকেটার এই মুহূর্তে রয়েছেন ভারতে। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সতর্কতার সঙ্গে চিন্তা-ভাবনা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আরও অনেক তরুণের মতো আমারও ১০ বছর বয়সে স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিনিধিত্ব করা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রায় ১৫ বছর ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পোলার্ডের। সেই দিনটির কথা স্পষ্ট মনে আছে হার্ডহিটার এই ব্যাটারের, ‘২০০৭ সালে আমার ছেলেবেলার নায়ক ব্রায়ান লারার অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এখনও আমার স্পষ্ট মনে আছে। এই মেরুন রঙা জার্সি পরা ও গ্রেট ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা বিশেষ কিছু।’

২০১৯ সালে ক্যারিবিয়ানদের সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব পেয়েছিলেন পোলার্ড। দারুণ কিছু জয়ের স্মৃতি আছে তার। তবে সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে তার পারফরম্যান্সও ছিল হতাশাজনক। হয়েছেন সমালোচনায় বিদ্ধ। সে কারণেই হয়তো আর দীর্ঘ করতে চাননি আন্তর্জাতিক ক্রিকেট।

বিদায় বলা পোলার্ড ২০০৭ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে হয় টি-টোয়েন্টি অভিষেক। ১৫ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন ১২৩ ওয়ানডে ও ১০১ টি-টোয়েন্টি। তবে কখনও টেস্ট খেলা হয়নি তার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম