তামিমের দলকে হারালেন সাকিব, মাশরাফিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১৮:২৬আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:২৭

ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে চলতি মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামলেন দুই বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেললেও তামিম খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। দুই বন্ধুর লড়াইয়ে জিতেছে মাশরাফির নেতৃত্বাধীন লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ ওভারের শ্বাসরূদ্ধকর ম্যাচে ২ বল বাকি থাকতে ৩ উইকেটে প্রাইম ব্যাংককে হারিয়েছে রূপগঞ্জ। এদিন ব্যক্তিগত পারফরম্যান্সেও তামিমের চেয়ে এগিয়ে ছিলেন সাকিব।

বিকেএসপিতের তিন নম্বর মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৩১.২ ওভারে ১৫২ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জও। ২৬ রানে পড়েছে ৩ উইকেট। শুরুর বিপদ থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেছেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। সাব্বির ২৭ বলে ২৬ রান করে আউট হলেও দারুণ ভাবে খেলছিলেন সাকিব। কিন্তু মুক্তার আলীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৩৪ বলে ২১ রান করে আউট হতে হয় বামহাতি অলরাউন্ডারকে। সবমিলিয়ে ৮৪ রানে ৭ উইকেট হারানো রূপগঞ্জকে এক সময় হারই চোখ রাঙাচ্ছিল। শেষ পর্যন্ত অষ্টম উইকেটে মুক্তার আলী ও তানভীর হায়দারের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি রূপগঞ্জকে অসম্ভব এক জয় এনে দিয়েছে। মুক্তার ৪৫ বলে ৩৯ এবং তানভীর ৩৯ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। আর মেহেদী, নাসির, রাজা প্রত্যেকে নেন একটি করে উইকেট।

শুরুতে টস হেরে মৌসুমে প্রথমবারের মতো প্রাইম ব্যাংকের জার্সিতে নেমেছিলেন তামিম ইকবাল। বেশি সুবিধা করতে পারেননি। বন্ধু সাকিবের বলে আউট হয়েছেন ৮ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো প্রাইম ব্যাংকের রানের চাকা সচল রাখেন লিগে দারুণ ছন্দে থাকা এনামুল। তার ৭৩ রানের ইনিংসের ওপর ভর করে ৩১.২ ওভারে ১৫২ রান করতে পারে প্রাইম ব্যাংক। এনামুল ৯১ বলে ৬ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। এনামুল ছাড়া মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। তারা হচ্ছেন- ইয়াসির আলী চৌধুরী (৩৯) ও মুমিনুল হক (১৩)।

প্রায় এক মাস পর খেলায় ফিরলেও সাকিবের বোলিংয়ে ধার কম ছিল না। বল হাতে ২৯ রান খরচায় নেন দুটি উইকেট। চেরাগ জানি ও মাশরাফি বিন মুর্তজাও নিয়েছেন দুটি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম