রাহীর বাদ পড়া নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন নান্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৯:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২১:৫৮

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ খেলা টেস্ট দল থেকে তিনটি পরিবর্তন এসেছে। জায়গা হয়নি আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম ও তাসকিন আহমেদের।

ইনজুরির কারণে তাসকিন বাদ পড়লেও অফ-ফর্মের কারণে সাদমানের বাদ পড়াটা এক প্রকার অনুমিতই ছিল। তবে আবু জায়েদ রাহীর বাদ পড়া নিয়ে উঠেছে প্রশ্ন।

গত বছর নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রাহী। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ডাক পেলেও খেলা হয়নি। এবার তো ডাকই পেলেন না। রাহীর বাদ পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘রাহীর ব্যাপারটা আসলে হোম কন্ডিশনে খেলা। অতিরিক্ত সুইং যখন দরকার হয়, তখনই ওকে নিয়ে চিন্তাভাবনা করি।’

রাহীর বদলে সুযোগ পেয়েছেন রেজাউর রহমান রাজা। তরুণ এই পেসার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলেও অভিষেক হয়নি। রেজাউর রহমানকে সুযোগ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেছেন, ‘রাজা এইচপি ট্রেনিংয়ে খুব ভালো করেছে। আর কিছু ম্যাচে দেখলাম বেশ ভালো গতিতে বলও করছে। পেসের ভ্যারিয়েশনের জন্য এই জায়গাটায় একটু চেঞ্জ এনেছি। আর খালেদ ও এবাদতও আছে। যেহেতু ঘরের মাঠে খেলা, তিনটা সিমার তো আমাদের লাগবে। সেই চিন্তা করেই রাজাকে ব্যাকআপ হিসেবে নিয়েছি।’

ইনজুরিতে থাকার পরেও শ্রীলঙ্কা সিরিজের দলে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম। ফিটনেস সাপেক্ষে তাকে খেলানোর কথা ভেবেছে বিসিবি। মিনহাজুল আবেদীন অবশ্য আশাবাদী, ‘কিছু ইনজুরি কনসার্নও আছে, যেহেতু শরিফুল পুরোপুরি ফিট না। তবু আশা করছি, প্রথম টেস্ট থেকে ওকে আমরা পেয়ে যেতে পারি।’

সাম্প্রতিক সময়ে সাদমান ইসলাম বাজে সময় কাটাচ্ছেন। ফলে বাদ পড়তে হয়েছে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে। তবে প্রস্তুতি ম্যাচে ভালো করলে দ্বিতীয় ম্যাচে সুযোগ থাকবে বলে জানালেন নির্বাচক, ‘সাদমানকে আমরা অনুশীলন ম্যাচের দলে রেখেছি। আরও কিছু প্লেয়ার আছে ওই জায়গাটায়। এখন তো বায়োবাবলের বাধ্যবাধকতা নেই। তাই যখন যাকে দরকার দলে নেওয়া যাবে।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি