অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ-সি’র রবিবারের ম্যাচে জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ফিজিকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফিজি। টস জিতলেও সিদ্ধান্তটা যে ঠিক ছিল না তার প্রমাণ ঠিকই দিয়ে দেয় ক্যারিবীয় যুবারা। ৭ উইকেটে ৩৪০ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ যুবদল। ব্যাট হাতে ঝড় তুলেন শ্যামার স্প্রিংগার। ৭৮ বলে ১০টি চার ও ৪টি ছয়ে ১০৬ রান করেন স্প্রিংগার। এছাড়া গিড্রন পোপ ৭৬, গুলি ৬৬ রান করেন।
ফিজির পক্ষে একাই ৬ উইকেট নেন টিকোইসুভা।
জবাবে খেলতে নেমে ক্যারিবীয় বোলিং তোপে ২৭.৩ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যায় ফিজি।
গিড্রন পোপ একাই সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিনটি নেন আলজারি জোসেফ ও দুটি নেন কালিচরন।
উল্লেখ্য, গ্রুপ পর্বে নিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। দুই দলের সংগ্রহ দুই পয়েন্ট। ওই ম্যাচে জয়ী দলই কোয়ার্টার ফাইনালে খেলবে।
/এফআইআর/








