আবারও মাশরাফিদের হারালেন শুভাগতরা

খুলনা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১৬:৫০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৭:০২

এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা রবিবার খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছেন। 

আবারও মাশরাফিদের হারালেন শুভাগতরা এই খেলায় মাশরাফির লাল দলকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শুভাগত হোমের সবুজ দল। খেলায় ৪টি অর্ধশতক হয়েছে। এই প্রস্তুতিমূলক ম্যাচ শেষে বিকাল ৪টার দিকে মাশরাফিরা ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন। 

রবিবার কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার কারণে প্রস্তুতিমূলক ম্যাচটি ১১টায় শুরু হয়। প্রথমে ব্যাট করে মাশরাফির লাল দল ১৬৫ রান সংগ্রহ করে। তামিম ইকবাল ৫১ রান ও মাহমুদুল্লাহ ৫৬ রানের ইনিংস খেলেন। আবু হায়দার রনি ৩টি, মো. শহীদ ও কামরুল ইসলাম দুটি করে উইকেট লাভ করেন।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবুজ দল উদ্বোধনী জুটিতেই ১৬৩ রান সংগ্রহ করে। অনবদ্য এই জুটি গড়েন মো. মিথুন ও ইমরুল কায়েস। ১৬ ওভারে ওই রান সংগ্রহ করেন তারা। ১৬ ওভারে ব্যক্তিগত ৬৭ রানে সাব্বিরের বলে আউট হন মিথুন। তিনি ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে এ রান করেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ৯১ রানে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও ৪টি ছয়ে এ রান করেন।

ম্যাচ শেষে হোটেল সিটি ইনে ফিরে দুপুরের খাবারের পর ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করে মাশরাফি বাহিনী।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম