আইপিএল

‘ফিনিশার’ ধোনি এবার পারলেন না

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ০১:১৩আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০১:১৩

১৩ বলে ৩৫ রান দরকার। জটিল সমীকরণ। সমস্যা কী, মহেন্দ্র সিং ধোনি আছেন না! খানিক পর সমীকরণ দাঁড়ায় ৬ বলে ২৭। আরও কঠিন। তবু আশায় বুক বাঁধতে দোষ কী? ধোনি তো ক্রিজে আছেন। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ‘ফিনিশার’ ধোনি বার্তা দিলেন। হিসাবটা তখন এমন- ৫ বলে দরকার ২১ রান। তবে এবার আর পারলেন না এই উইকেটকিপার ব্যাটার। পাঞ্জাব কিংসের বিপক্ষে তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচে চেন্নাইকে ১১ রানে হারিয়েছে পাঞ্জাব। শিখর ধাওয়ানের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান করে পাঞ্জাব। কঠিন এই লক্ষ্যে আম্বাতি রাইডুর দুর্দান্ত ইনিংসে জয়ের পথেই ছিল চেন্নাই। কিন্তু শেষটা নিজেদের করতে পারেনি। ৬ উইকেটে ১৭৬ রানে থামে তাদের ইনিংস।

আগের ম্যাচেই পুরনো ধোনির দেখা মিলেছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের মুঠোর ভেতর থাকা ম্যাচ ছোঁ মেরে নিয়ে যান ভারতের সাবেক অধিনায়ক। ১৩ বলে হার না মানা ২৮ রানের ইনিংসে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন চেন্নাইকে। পাঞ্জাবের বিপক্ষেও ম্যাচের পরিস্থিতি প্রায় একই ছিল। কিন্তু এবার আর ম্যাচ ‘ফিনিশড’ করে আসতে পারেননি। শেষ ওভারে তার আউটেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের জয়ের স্বপ্ন। ৮ বলে করেন ১২ রান।

১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাইয়ের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। কিছুই করতে পারেননি রবিন উথাপ্পা (১), মিচেল স্যান্টনার (৯) ও শিবম দুবে (৮)। ৪০ রানে ৩ উইকেট হারানোর পর তাদের ম্যাচে ফেরান ওপেনার রুতুরাজ গাইকোয়াড় ও রাইডু। ২৭ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করে রুতুরাজ আউট হলেও রাইডু তাণ্ডব চালিয়েছেন। ৩৯ বলে ৭ বাউন্ডারি ও ৬ ছক্কায় তিনি খেলেন ৭৮ রানের ইনিংস।

যদিও তার ইনিংসটি কাজে আসেনি। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেন্নাইকে। অধিনায়ক রবীন্দ্র জাদেজা ১৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

পাঞ্জাবের কাগিসো রাবাদা দুর্দান্ত বল করেছেন। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। তার সমান ২ উইকেট নিয়েছেন রিশি ধাওয়ান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধাওয়ানের ব্যাটে বড় সংগ্রহ পায় পাঞ্জাব। বাঁহাতি ওপেনার ৫৯ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৮৮ রানে। ৩২ বলে ২ চার ও সমান ছক্কায় ভানুকা রাজাপাকশে করেন ৪২ রান। এছাড়া লিয়াম লিভিংস্টোন (১৯) ও অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল (১৮) অবদান রাখেন।

চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান পেসার ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম