বর্ণবৈষম্যের অভিযোগ জীবন কঠিন করে দিয়েছিল স্মিথের

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ১৬:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৭:১১

বর্ণবৈষ্যমের অভিযোগ উঠেছিল গ্রায়েম স্মিথের বিরুদ্ধে। কিন্তু স্বাধীন কমিশন সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বোর্ডের (সিএসএ) সাবেক ক্রিকেট পরিচালককে।  

অবশ্য এই ভিত্তিহীন অভিযোগ শুধু স্মিথকেই নয়, বিপদে ফেলে দিয়েছিল তার পরিবারকেও। শেষ পর্যন্ত সেসব মিথ্যা প্রমাণিত হওয়ায় সাবেক প্রোটিয়া ক্রিকেটার স্বস্তির নিশ্বাস ফেলেছেন, ‘আমি কৃতজ্ঞ, আমার নামটা কলঙ্কমুক্ত হয়েছে। কারণ, দক্ষিণ আফ্রিকাকে শুধু ক্রিকেটার হিসেবে নয়, প্রশাসক হিসেবে জীবনের ২০টা বছর দিয়েছি।’

অভিযোগগুলো আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) গঠিত সোশাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে। সেখানে তিনটি অভিযোগের একটি ছিল সাবেক ক্রিকেটার থামি সোলেকিলের সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণের। অধিনায়ক থাকার সময় ইংল্যান্ডের বিপক্ষে সোলেকিলের বদলে শ্বেতাঙ্গ এডি বি ভিলিয়ার্সকে নিয়েছিলেন স্মিথ। আরেকটি ছিল সিএসএ-তে তিনি কৃষ্ণাঙ্গ নেতৃত্বের বিরোধী ছিলেন। তৃতীয়টি ছিল মার্ক বাউচারকে হেড কোচ নিয়োগের বেলায়। সব ক্ষেত্রে স্মিথের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ আনা হয়।

কিন্তু নিরপেক্ষ কমিশন ওই তিন অভিযোগের বিস্তারিত তুলে ধরেন ৯৫ পাতার রিপোর্টে। সেখানে প্রতিটি অভিযোগে নির্দোষ প্রমাণিত হয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। পরে স্মিথ বলেছেন, তিনি নিজেও জানতেন এসব আসলে ভিত্তিহীন। কিন্তু এসব ভিত্তিহীন অভিযোগই পরিবারসহ তাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছিল, ‘বর্ণবৈষম্যের এই ভিত্তিহীন অভিযোগ শোনার পরের সময়টা আমার ও পরিবারের জন্য খুব কঠিন ছিল। বলতে পারেন খুব ক্লান্তিকর আর বিভ্রান্তিকর ছিল সময়টা। যেহেতু তখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছিল। ফলে প্রচুর দেখভালোর প্রয়োজন ছিল।’  

আরও যোগ করে বলেছেন, ‘একটি স্বাধীন কমিশনের মাধ্যমে শক্তিশালী বিচারিক প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হওয়ায় সত্যিই আনন্দিত। এখন আমি পুরোপুরি কলঙ্কমুক্ত।’  

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের