যেখানে তামিমই প্রথম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ২০:৩৯আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২০:৩৯

লিস্ট ‘এ’ ক্রিকেটে দারুণ এক মাইলফলকে পৌঁছালেন তামিম ইকবাল। আজ (মঙ্গলবার) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়ার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেছেন এই বাঁহাতি ওপেনার। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তামিম।

আজ ঢাকা প্রিমিয়ার লিগে ৯ হাজার ৯০৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আগের ম্যাচে ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত তামিম এবার আর ভুল করেননি। একই মঞ্চে দারুণ সব শটস খেলে সেঞ্চুরি তুলে নেন। ৯৫ রানে থেকে নাসুম আহমেদকে ডাউন দ্য উইকেটে এসে লং অন দিয়ে বিশাল ছক্কায় লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরিতে পৌঁছান।

যদিও শুরুটা ধীরস্থিরভাবেই করেছিলেন দেশসেরা ওপেনার। প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন ৫৭ বলে। এরপরই দেখা যায় তামিমের বিধ্বংসী রূপ। মাত্র ২০ বলে ছুঁয়েছেন পরের পঞ্চাশ। তাতেই লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার রান এখন ১০ হাজার ১২। এর মধ্যে আন্তর্জাতিক ওয়ানডেতে ৭ হাজার ৮২৬ রান, সেঞ্চুরি ১৪টি ও হাফসেঞ্চুরি ৫২টি। বাকি রান করেছেন ঘরোয়া ক্রিকেটে। যেখানে ছয় সেঞ্চুরির সঙ্গে ১০ ফিফটি।

সুপার লিগের দ্বিতীয় ম্যাচ থেকেই প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচটি বাদে বাকি দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন বাঁহাতি এই ব্যাটার। আজ ১০৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। ৯ চার ও ৭ ছক্কা ছিল তার ইনিংসে। সব মিলিয়ে তিন ম্যাচে ১০৩.৫০ গড়ে ১ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে ২০৭ রান করেছেন তামিম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম