এনামুলকে এখনই বিবেচনা করা উচিত, বলছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ২০:৫৪আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২০:৫৭

লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস গড়েছেন এনামুল হক বিজয়। এক মৌসুমে করেছেন ১ হাজার ১৩৮ রান। অথচ রেকর্ড বইয়ে এই রান তো দূরে থাক; এক হাজার রানও নেই আর কারও। এমন কীর্তির পর এনামুলকে এখনই জাতীয় দলে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন মাশরাফি বিন মুর্তজা, ‘আগের দিন বলেছি, আজকেও বলছি সে অসাধারণ ব্যাটিং করেছে, দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়।’

স্বপ্নের এক মৌসুম কাটাচ্ছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার ৩ সেঞ্চুরি ও ৯ হাফসেঞ্চুরিতে ১ হাজার ১৩৮ রান করেছেন। ৯৮.৬১ স্ট্রাইকরেটে যার গড় ৮১.২৮। এমন ফর্মে থাকা এনামুলকে নিয়ে মাশরাফি আরও বলেছেন, ‘একজন মানুষ যদি ১১শ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। তাই এই সুযোগটা পাওয়া উচিত।’

তবে তিন ফরম্যাট মিলে ৫০টা আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এনামুলকে নিয়ে গত ২১ এপ্রিল ভিন্ন মন্তব্য করেছিলেন মাশরাফি। কেন এমনটা বলেছিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন এদিন , ‘দেখেন একজন ৬০০-৭০০ রান করেছে, তার আশপাশে ৪০০-৫০০ রান করা লোকও আছে। আরেকজন এক হাজার রানের বেশি করেছে। এতো বড় ব্যবধানটার মূল্যায়ন করা উচিত। আগেরদিন যেটা বলতে চেয়েছি, এইচপি কিংবা এ দলে একটি প্রক্রিয়া রাখার বিষয়টা। লিটন-তামিমকে তো আপনি সরাতে পারবেন না। তারা রিসেন্টলি পারফর্ম করে এসেছে। তাই বিজয়কে যদি আনেনও, একাদশে সুযোগ দেওয়া কঠিন। টেস্টে জানি না কে ওপেন করবে, তবু বিজয় কিন্তু একশ’ করে আসছে। এখানে তামিম খেলবে। সবমিলিয়ে ওখানেও কঠিন। টি-টোয়েন্টির কথা আমি উল্লেখ করেছি কারণ, এই ফরম্যাটে এখনই বিজয়কে সেট করার সুযোগ আছে। এটা আমার মতামত। এমন না অন্যকেও মেনে নিতে হবে।’

বিজয়ের মতো ১ হাজার রান না করলেও দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে দারুণ ক্রিকেট খেলেছেন নুরুল হাসান সোহান। ৮ ম্যাচে ৯৬.৬০ গড়ে তার রান ৪৮৩। ১ সেঞ্চুরির পাশাপাশি আছে চার হাফসেঞ্চুরিও। এনামুলের মতো সোহানের ফর্মটাও কাজে লাগানো উচিত বলে মনে করেন মাশরাফি, ‘লিগে সোহান ও এনামুল দুজন আউটস্ট্যান্ডিং। সোহান হয়তো ১ হাজার রান করেনি। কিন্তু চাপের মধ্যে যে রান করেছে, ম্যাচ উইনিং ইনিংস খেলেছে, সেগুলো বিবেচনা করা উচিত। আবারও বলবো বয়সের কথা। এখন ওদের পারফরম্যান্স করার বয়স। তাই এখানে শুধু অভিজ্ঞদের কথা চিন্তা না করে ওদের কিছু ম্যাচে সুযোগ দেওয়া উচিত। কারণ একটা বয়সের পর ওই স্পিরিট আর থাকবে না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম