শাস্তি পেলেন মোস্তাফিজদের সতীর্থ

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২২, ১৩:৫৯আপডেট : ০২ মে ২০২২, ১৩:৫৯

আইপিএলে প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ হাসি হাসতে পারেনি মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। বিপরীতে কোড অব কন্ডাক্ট ভেঙে শাস্তি পেলেন তাদের সতীর্থ ওপেনার পৃথ্বী শ’। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আচরণ বিধি ভাঙায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি করা হয়েছে তিরস্কারও।

৬ রানে হেরে যাওয়া ম্যাচে মাত্র ৫ রান করেছেন শ’। কিন্তু আচরণ বিধি ভাঙার অপরাধটা গ্রহণ করতে পারেননি ম্যাচ রেফারি। আইপিএল অবশ্য ঘটনার বিস্তারিত জানায়নি। তারা শুধু বলেছে ঘটনাটি ছিল লেভেল ১ মাত্রার, ‘লেভেল এক মাত্রার আচরণবিধি ভাঙার ঘটনাটি শ স্বীকার করেছেন। তাই আরোপিত শাস্তিও তিনি মেনে নিয়েছেন।’

সেখানে আরও জানানো হয় লেভেল ১ ভাঙার অপরাধে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়।

সাধারণত এক মাত্রার অপরাধগুলো ধরা হয় আম্পায়ার বা প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক অঙ্গভঙ্গীর ক্ষেত্রে। দ্বিতীয় ওভারে ফেরা শ’য়ের উইকেটটি নেন দুশমন্থ চামিরা।

/এফআইআর/          
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম