তাহলে টেস্টেও ফিরছেন আমির?

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২২, ১৯:০৭আপডেট : ০৬ মে ২০২২, ১৯:০৭

আচমকা টেস্টকে বিদায় বললেও লাল বলের ক্রিকেটে আবার ফিরেছেন মোহাম্মদ আমির। কয়েকটি ম্যাচ খেলতে চুক্তি করেছেন কাউন্টি ক্লাব গ্লুচেস্টারশায়ারে। সাদা পোশাকে টেস্ট অবসরের প্রায় আড়াই বছর পর ফেরায় তা জন্ম দিয়েছে প্রশ্নের। তাহলে কি অবসর ভেঙে ফিরছেন পাকিস্তানি এই পেসার?

৩০ বছর এই পেসার কিন্তু এখনই এ বিষয়ে মুখ খুলছেন না। সাউদাম্পটনে ধোঁয়াশা রেখেই বলেছেন, ‘টেস্ট প্রত্যাবর্তন নিয়ে কথা বলার এখনও সময় আসেনি। বলা যায় না, যে কোনও কিছুই পরিবর্তন হতে পারে। তবে এখন পর্যন্ত গ্লুচেস্টারশায়ারের সঙ্গে খেলাটা উপভোগ করছি।’ 

টেস্টকে বিদায় জানানোর অনেক পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। তখন টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলে জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। ২৮ বছরে দেওয়া সেই ঘোষণায় দাবি করেন, তাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে।

তার পর থেকে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগগুলোতেই খেলে গেছেন। ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ ও ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নেওয়া এই পেসার নিজের সর্বশেষ অবস্থা নিয়ে বলেছেন, ‘পিএসএলে সাইড স্ট্রেইন থেকে ফেরার পর অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। তখন ভালো লাগছিল বলেই মনে করলাম লাল বলের ক্রিকেট কেন নয়।’

তার পর যোগ করে বলেছেন, ‘এখন মনে হচ্ছে ধীরে ধীরে আমার উন্নতি হচ্ছে এবং সঠিক পথেই আছি। এখন পর্যন্ত তিনটি ম্যাচের জন্য এখানে আসা। পরে আমার সিপিএলে যাওয়ার পরিকল্পনা।’     

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম