মেয়েদের ‘আইপিএলে’ খেলবেন সালমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৭:০৪আপডেট : ০৭ মে ২০২২, ১৭:০৪

মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলার সুযোগ পেয়েছেন সালমা খাতুন। আগামী ২৩ মে শুরু হবে কুড়ি ওভারের এই টুর্নামেন্ট। সেখানে খেলার জন্য ইতিমধ্যে অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে সালমা কোন দলে খেলবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

শুধু এবারই নয়, আগের দুই আসরেও খেলেছিলেন সালমা। এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান তাওহিদ মাহমুদ, ‘একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সালমা ডাক পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের। তাকে অনাপত্তিপত্রও দেওয়া হয়েছে।’

আইপিএল এখন ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা। মেয়েদের নিয়েও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ইচ্ছা আছে আইপিএল আয়োজনের। সেই লক্ষ্যেই ২০১৮ সাল থেকে ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে ‘রিহার্সাল’ টুর্নামেন্ট শুরু করেছে বিসিসিআই। আইপিএলের আদলে চালু হওয়া এই প্রতিযোগিতায় প্রথম আসরে দুই দল নিয়ে ম্যাচ হয়েছিল। তারা হচ্ছে- ট্রেইলব্লেজারস ও সুপারনোভাস। ২০১৯ সালে এই দুই দলের সঙ্গে যোগ করা হয় ভোলোসিটিকে।

এবার তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে, শেষ হবে ২৮ মে। খেলাগুলো হবে পুনের এমসিএ স্টেডিয়ামে।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস। আর ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় ট্রেইলব্লেজারস।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম