বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ কেশব

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২২, ১৭:২৫আপডেট : ০৯ মে ২০২২, ১৭:৩৬

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন কেশব মহারাজ। টেস্ট সিরিজে বামহাতি স্পিন তারকা ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন। যার পুরস্কার হিসেবে প্রোটিয়া ক্রিকেটার পেলেন আইসিসির এপ্রিল মাসের প্লেয়ার অব দ্য মান্থ খেতাব।

প্লেয়ার অব দ্য মান্থ খেতাবের দৌড়ে ছিলেন তিনজন। ওমানের যতিন্দর সিং এবং প্রোটিয়া অফ স্পিনার সিমোন হারমারের সঙ্গে কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে ঘূর্ণিজাদু দেখালেও বেশি প্রভাব বিস্তারী পারফরম্যান্স ছিল কেশব মহারাজের। দুই টেস্টে ১৬টি উইকেট নিয়ে সিরিজ সেরা ছিলেন তিনি। দুই টেস্টে ছিলেন ম্যাচসেরাও। 

ডারবানে প্রথম ইনিংসে ভীষণ কৃপণ বোলিং ছিল মহারাজের। কোনও উইকেট না পেলেও ৩৭ ওভারে রান দেন ৬৫ রান। তারপর দ্বিতীয় ইনিংসে ঘূর্ণি জাদু দেখিয়েছেন। ৩২ রানে তুলে নেন ৭ উইকেট! তাতে ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ৫৩ রানে। 

পোর্ট এলিজাবেথে তো ব্যাটিং দক্ষতার অন্যতম প্রদর্শনী ছিল তার। দলের প্রয়োজনে ৮৪ রানের প্রতি-আক্রমণনির্ভর ইনিংস খেলেছিলেন। তারপর প্রথম ইনিংসে ৫৭ রানে নেন ২ উইকেট। প্রথম টেস্টের মতো এই টেস্টেও বাংলাদেশকে স্পিন বিষে নীল করেছেন দ্বিতীয় ইনিংসে। ৪০ রানে নেন ৭ উইকেট। তার দাপটে বাংলাদেশ ৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে গুটিয়ে যায় ৮০ রানে। যার ফলে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতে যায় ২-০-তে।

/এফআইআর/এমওএফ/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম