দুই দিনের ছুটিতে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ১৮:০৮আপডেট : ০৯ মে ২০২২, ১৮:১৭

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। আজ (সোমবার) সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুল হকরা অনুশীলন শুরু করেছেন। শুধু সাকিব আল হাসান উপস্থিত ছিলেন না। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। আগামী বুধবার তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে চারটি ম্যাচ খেলার পর ব্যক্তিগত কিছু কাজ শেষ ফের যুক্তরাষ্ট্রে চলে যান দেশসেরা এই অলরাউন্ডার। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরবেন তিনি। এরপর সোজা চট্টগ্রামে গিয়ে বুধবার দলের অনুশীলনে যোগ দেবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে রবিবার দুপুরে ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা দল। বাংলাদেশ দলও রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম চলে গেছে। সোমবার প্রথম দিনের মতো অনুশীলনও করেছে মুমিনুলরা। অন্যদিকে শ্রীলঙ্কা বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে ১২ মে যাবে সেখানে।

মঙ্গলবার দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস করলে)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম