তাসকিনের অভাব পূরণ করবেন রাজা!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১১ মে ২০২২, ১৯:২৫আপডেট : ১১ মে ২০২২, ১৯:৪১

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন রেজাউর রহমান রাজা। কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও সুযোগ পেয়েছেন তিনি। একাদশে সুযোগ মিলবে কিনা নিশ্চিত নয়। তবে নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট আস্থা রাখছে তরুণ এই পেসারের ওপর। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে চট্টগ্রামে দুই সেশন অনুশীলন করেছেন তিনি। আজ (বুধবার) বিশ্রামের দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি ও দলীয় পরিকল্পনা নিয়ে কথা বলেছেন রাজা।

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে শরিফুল ইসলামও পুরোপুরি ফিট নন। সব মিলিয়ে পেস আক্রমণ কিছুটা হলেও খর্বশক্তিতে রূপ নিয়েছে। অভিজ্ঞ খালেদ আহমেদ-এবাদত হোসেনের সঙ্গে তরুণ শহীদুল ইসলাম, শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজাই ভরসা।

রাজার সুযোগ মিলবে কিনা নিশ্চিত নয়। রাজা অবশ্য মনে করছেন, যারা সুযোগ পাবে অভাব পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবেন, ‘আসলে যারা নেই তারা আমাদের সেরা প্লেয়ার। উনারা থাকলে আমাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকতো। যারা উনাদের রিপ্লেসে খেলবে, তারা মুখিয়ে থাকবে যে ভালো পারফরম্যান্স করে দলকে লম্বা সময় সার্ভিস দেওয়ার। আমার কাছে মনে হয়, যারা সুযোগ পাবে তাদের জন্য ভালো সুযোগ হতে পারে এটা।’

সাম্প্রতিক সময়ে তাসকিন-এবাদত-খালেদরা বাইরের কন্ডিশনে ভালো বোলিং করেছেন। সিনিয়রদের ভালো করা দেখে তাড়না পাচ্ছেন রাজাও, ‘এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক। যেহেতু আমাদের বড় ভাইরা ভালো করছে, ওদের দেখে অনেক কিছু শিখছি। আমরাও ভালো করবো, এটা আমাদের বিশ্বাস থাকবে।’

গত দুই দিন পেস বোলিং কোচ ডোনাল্ডের সঙ্গে নিবিঢ়ভাবে কাজ করেছেন রাজা। সেই কাজের বর্ণনা দিতে গিয়ে এই পেসার বলেছেন, ‘মাত্র তো দুই দিন অনুশীলন করলাম, আরও দুই দিন অনুশীলন আছে। উনি (ডোনাল্ড) লাইন-লেন্থের ওপর কাজ করছেন, সামনে দেখা যাক কী হয়। যেহেতু সামনে আমাদের টেস্ট খেলা। টেস্ট ম্যাচ নিয়েই কাজ হচ্ছে আর কী। কীভাবে টেস্ট ম্যাচের যে ধারাবাহিকতা, এগুলো নিয়ে কাজ হচ্ছে। কোচ আমাকে নানা ভাবে উৎসাহ দিচ্ছেন। মোটিভেট করছেন।’

নিজের শক্তি ও দুর্বলতা নিয়ে রাজার বক্তব্য, ‘দীর্ঘ পরিসরে ধারাবাহিকভাবে এক জায়গায় বল করতে হবে। ওখান থেকে যতটুকু ভ্যারিয়েশন করতে পারেন ইন সুইং, আউট সুইং, রিভার্স সুইং- এগুলো নিয়েই কাজ করে যাচ্ছি।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম