ছুটির দিনে হোটেলবন্দি মুমিনুলরা, গলফ কোর্সে সিডন্স-ডোনাল্ডরা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১১ মে ২০২২, ২০:০৮আপডেট : ১১ মে ২০২২, ২০:০৮

চট্টগ্রামে দুই দিনের অনুশীলন শেষে বুধবার পুরো দলকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ছুটির সময়টা পুরোদমে উপভোগ করেছেন মুমিনুল-তামিমরা। চট্টগ্রামে নিজ বাসায় তামিম-ইয়াসির আলী কয়েক ঘণ্টার জন্য গেলেও বাকিরা হোটেলেই ছিলেন। জিম-সুইমিং করেই বেশিরভাগের সময় কেটেছে। তবে কোচিং স্টাফরা হোটেলে আটকে না থেকে গলফ কোর্সে সময় কাটিয়েছেন।

আগামী রবিবার চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে ক্রিকেটারদের সতেজ ও ফুরফুরে রাখতে ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। ইয়াসির দুপুরে চট্টগ্রামে নিজের বাড়িতে গিয়েছিলেন। সকালেও একবার বেরিয়েছিলেন, ব্যাট হাতে। তামিমও কাজীর দেউরির বাসা থেকে ঘুরে এসেছেন। বাকি ক্রিকেটাররা হোটেলেই ছিলেন। তবে কোচিং স্টাফরা আনন্দঘন সময় কাটিয়েছেন। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ গিয়েছিলেন গলফ খেলতে। চট্টগ্রাম শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভাটিয়ারি গলফ কোর্সের উদ্দেশে সকাল ১১টায় বেরিয়ে পড়েন তারা। ফিরেছেন সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে।

  চট্টগ্রামে নিজ বাড়িতে গিয়েছিলেন ইয়াসির আলী ছুটির দিন কাজে লাগাতে পারায় দারুণ খুশি সিডন্স। নিজের ফেসবুকে গলফ খেলার একটি ভিডিও আপলোড করেছেন তিনি। দুর্দান্ত মুহূর্তের বর্ণনায় বাংলাদেশের ব্যাটিং পরামর্শক লিখেছেন, ‘চট্টগ্রামের ভাটিয়ারি গলফ কোর্সে দারুণ একটি দিন কাটলো। চারপাশ মনোমুগ্ধকর এবং গলফ খেলা আনন্দের কিছু। কাল (বৃহস্পতিবার) কাজে ফিরবো। প্রথম টেস্টের আগে তিন দিনের অনুশীলন রয়েছে।’

রাতে ক্রিকেটারদের নিয়ে টিম মিটিংয়ে বসার কথা টিম ম্যানেজমেন্টের। এই আলোচনায় হয়তো দলের রণকৌশল ঠিক হবে। সাকিব আল হাসানকে হারানোর পর দলের পরিকল্পনাতেও বদল আসবে। সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। বৃহস্পতিবার সকালে অনুশীলনে নামার আগেই ক্রিকেটাররা নিজেদের কর্মকাণ্ড নিয়ে স্পষ্ট ধারণা পাবে।

গলফ কোর্সে গিয়েছিলেন অ্যালান ডোনাল্ড নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতলেও সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থা বেশ নাজুক। ঘরের মাঠেও সাফল্য নেই। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট জিতেছিল মুমিনুলের দল। এরপর ২৭ মাস কেটে গেলেও ঘরের মাঠে জয়হীন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে চার টেস্টের একটিতেও লড়াই করতে পারেনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় পেতে মুখিয়ে পুরো দল।

তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে নেই বাংলাদেশ। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে মুমিনুলরা। অবস্থানের উন্নতি করতে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের বিকল্প নেই।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম