সান্ত্বনার জয় আফগানিস্তানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৪

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কানাডাকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বের আগের দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান ও কানাডা। সোমবারের ম্যাচটিকে তাই শুধুই নিয়মরক্ষার ম্যাচ বলা যায়।  সান্ত্বনার জয় আফগানিস্তানের
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৭ রানে করে কানাডা। জয়ের জন্য খেলতে নেমে মাত্র ২৪.১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। 

এদিন টসে জিতে ব্যাট করতে নামে কানাডা। শুরুতেই আফগান বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১৩ রানে তিন উইকেট হারায় কানাডা। দলীয় ৩৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে। মিডল অর্ডালে আরবাশ খান ও আরসালান খানের যথাক্রমে ৩৩ ও ৩৮ রানের ইনিংসে মান বাঁচে কানাডিয়ানদের। শেষ দিকে কার্ট রামদাথের ২০ রানে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৭ রানে করে কানাডা।  
আফগানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুসলিম মুসা ও শামসুর রাহমান। দুটি উইকেন নেন রশিদ খান। 

১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আফগানিস্তান। দলীয় ৪৬ রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটে। ২৯ রান করে আউট হন করিম জানাত। ব্যক্তিগত ৩১ ও দলীয় ৬৯ রানে ফিরে যান আরেক ওপেনার ইহসানউল্লাহ। ৮৯ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। ১৮.৩ ওভারে দলীয় ১২৪ রানে আউট হন মুসলিম মুসা। শেষ পর্যন্ত ২৪.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। কানাডার হয়ে তিনটি উইকেট নিয়েছেন মিরাজ প্যাটেল। দুটি উইকেট নিয়েছেন শ্লোক প্যাটেল।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম