ফিঞ্চকে সরিয়ে শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বিরাট কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে অসি তারকা অ্যারন ফিঞ্চকে টপকে শীর্ষে উঠে এলেন কোহলি।  ফিঞ্চকে সরিয়ে শীর্ষে কোহলি
সোমবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচে যথাক্রমে ৯০*, ৫৯* ও ৫০ রান করা কোহলি সিরিজ থেকে ৪৭ রেটিং পয়েন্ট পেয়েছেন। যার ফলে ৮৪৫ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা কোহলি এখন সর্বোচ্চ ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন। 

অন্যদিকে ৮৫৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ফিঞ্চ দুই ম্যাচে যথাক্রমে ৪৪ ও ৭৪ রান করায় ১৪ রেটিং পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়ায় সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে ৮৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন তিনি। 

ভারতের সুরেশ রায়না তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। আর ওপেনার রোহিত শর্মার চার উন্নতি হয়েছে; তিনি রয়েছেন ১৬ নম্বরে। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ছয় ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছেন। 

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিন থেকে দশের মধ্যে থাকার অপর তারকারা হলেন যথাক্রমে- অ্যালেক্স হেলস, ফাফ ডু প্লেসিস, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ক্রিস গেইল, হ্যামিল্টন মাসাকাদজা, মোহাম্মদ শেহজাদ ও কুশল পেরেরা।

বাংলাদেশি তারকাদের মধ্যে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান সর্বোচ্চ ২৩তম স্থানে রয়েছেন। শীর্ষ ৫০ এ আর শুধু রয়েছেন তামিম ইকবাল; টাইগার ওপেনার রয়েছেন ৩৯তম স্থানে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম রয়েছেন ৫৩তম স্থানে।

বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সাকিব রয়েছেন সবার ওপরে। টাইগার অলরাউন্ডার রয়েছেন ১২তম স্থানে। এছাড়া মাশরাফি বিন মুর্তজা ৩৩, আল আমিন হোসেন ৩৫, আবদুর রাজ্জাক ৩৭ ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৩৮তম স্থানে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম