জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবির ‘বিশেষ বোনাস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ১৮:১০আপডেট : ১৪ মে ২০২২, ১৮:১০

বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মেধাবী ক্রীড়াবিদ তৈরি ও পরিচর্যায় বছরের পর বছর ধরে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের সংগঠন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ শুক্রবার কক্সবাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। কক্সবাজারে হোটেল রয়েল টিউলিপে অনুষ্ঠিত সারাদেশের সংগঠকদের এই মিলনমেলায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ‘বিশেষ বোনাস’ দেওয়ার ঘোষণা সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপনের।

অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেছেন, ‘আপনারা চার-পাঁচটা খেলা চিহ্নিত করেন। পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা তৈরি করে বিসিবিতে পাঠান। শাহেদ ভাইকে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব) সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো। আমার ধারণা আপনাদের সমস্যার সমাধান থাকার কথা নয়।’

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্রিকেট কার্যক্রম পরিচালনায় প্রতি বছর বিসিবি থেকে একটা অনুদান দেওয়া হয়। তবে রুটিন এই অনুদানের বাইরেও শুক্রবার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের ঈদ পুনর্মিলনী সভায় বিশেষ বোনাসের ঘোষণা দেন বিসিবি সভাপতি, ‘এতো সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। শাহেদ ভাইয়ের সঙ্গে এর আগে কখনও এমন অনুষ্ঠানে যাইনি। সেই খুশি থেকে স্পেশাল বোনাস হিসেবে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিলাম।’

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঞ্চলনায় অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ.জ.ম নাছির, সংগঠনের মহাসচিব আশিকুর রহমান মিকু, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ মোল্লা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী দারা এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী