বল হাতে নিয়েই নাঈমের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১১:১৪আপডেট : ১৫ মে ২০২২, ১২:২৯

‘দেখে মনে হচ্ছে, বোলারদের জন্য তেমন কিছু নেই। এটা ফ্ল্যাট উইকেট। যেটা বললাম ২০ উইকেট পেতে হলে বোলারদের অনেক চতুর হতে হবে। উইকেট না এলেও চতুরভাবে ভাবতে হবে। আউট অব দ্য বক্স কিছু করতে হবে’- টেস্টের আগে কথাগুলো বলেছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। অথচ টস জিতে প্রথম টেস্টে ব্যাটিংয়ে নামার পর সেই করুনারত্নেই ধরাশায়ী হলেন অফস্পিনার নাঈম হাসানের। মাত্র ১৭ বল স্থায়ী ছিল তার ইনিংস। তার ফেরায় ২৩ রানে পড়েছে শ্রীলঙ্কার প্রথম উইকেট। বাংলাদেশের বিপক্ষে ১১ ওভার শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। ক্রিজে আছেন কুশল মেন্ডিস (২) ও ওশাডা ফার্নান্ডো (২১)।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অষ্টম ওভারে প্রথম বল হাতে তুলে নেন নাইম। পঞ্চম বলে পেয়ে যান সাফল্য। অফ স্টাম্প থেকে ভেতরে পড়া বল লেগ সাইডে সরে গিয়ে কাট করতে গিয়েছিলেন করুনারত্নে। কিন্তু বামহাতি ব্যাটার বলের লাইন থেকে বেশি সরে পড়ায় বল ছুঁয়ে যায় তার প্যাড। এলবিডাব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলঙ্কা রিভিউ নিলেও কাজে দেয়নি তা। আম্পায়ার্স কলে ৯ রানে সাজঘরে ফিরেছেন করুনারত্নে। 

তার আগে পঞ্চম ওভারে রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ। শরিফুলের বলে বাংলাদেশ এলবিডাব্লিউর আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে। 

শুরুতে ব্যাটিং কন্ডিশন ও পরে উইকেটের ভঙ্গুর অবস্থার কথা বিবেচনা করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক। অবসরে চলে যাওয়া পেসার সুরাঙ্গা লাকমালের জায়গায় এসেছেন আসিথা ফার্নান্ডো। ফিরেছেন দিনেশ চান্ডিমাল ও ওশাডা ফার্নান্ডোও। তবে ২০২১ সালে স্পিনে বাংলাদেশকে নাকানি-চুবানি খাওয়ানো প্রবীন জয়াবিক্রমার জায়গা হয়নি একাদশে। 

স্বাগতিক বাংলাদেশ অবশ্য ৩জন স্পিনার আর দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। জায়গা হারিয়েছেন ইয়াসির আলী। সবচেয়ে চমক হয়ে এসেছে এবাদতের বাদ পড়া। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। 

/এফআইআর/         
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম