সাকিবের কল্যাণে এলো চতুর্থ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৬:০৯আপডেট : ১৫ মে ২০২২, ১৬:১৪

চার টেস্ট পর দলে ফিরেছেন সাকিব আল হাসান। করোনা মুক্ত হয়ে ফেরায় তার ফিটনেস নিয়ে এক ধরনের সংশয় ছিল। তবে প্রথম টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কাকে চাপে রাখতে অবদান রাখলেন উইকেট তুলে নিয়ে। তার দারুণ বোলিংয়ে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি ধনাঞ্জয়া ডি সিলভা। তাতে প্রথম ইনিংসে ৬৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৮৩ রান। ক্রিজে আছেন দিনেশ চান্ডিমাল (০) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (৭৫)। 

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ছিল দুই উইকেট। তবে দ্বিতীয় সেশনে পুরোপুরি কর্তৃত্ব করেছে শ্রীলঙ্কা। চট্টগ্রামে একটিও উইকেট হারাতে দেয়নি সফরকারী দল। বরং স্বাগতিকদের ওপর চড়াও হয়ে খেলেছেন অ্যালেঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস। ফিফটি তুলে নেন দুজনেই।

চা পানের বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৮ রান। তবে বিরতির পর প্রথম বলেই এই জুটি ভাঙে তাইজুলের কল্যাণে। তার নির্বিষ শর্ট বলে অলসভাবে পুল করতে গিয়ে মিডউইকেটে তালুবন্দি হয়েছেন মেন্ডিস। তাতে ১৩১ বল খেলা লঙ্কান ব্যাটারের ইনিংস শেষ হয়েছে ৫৪ রানে।

প্রথম সেশনে ৬৬ রানে দুই উইকেট হারানো দলটিকে দ্বিতীয় সেশনে পথ দেখিয়েছে মেন্ডিস-ম্যাথুজ জুটি। লাঞ্চের পর প্রথম এক ঘণ্টা বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলেছেন। মেন্ডিসের বিদায়ে ৯২ রানের জুটি ভাঙলেও ম্যাথুজ ব্যাট করছেন ভাগ্যের ছোঁয়ায়! দুবার তার ক্যাচ উঠলেও সেসব কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৬৫তম ওভারে তাইজুলের বলে ক্যাচ মিস হয় স্লিপে। খালেদের ৫৮তম ওভারেও বল ম্যাথুজের ব্যাটে লেগে গেলে ধরা যায়নি তা। এই সময় ধনাঞ্জয়া ম্যাথুজের সঙ্গী হতে চাইলেও সেটি স্থায়ী হয়নি সাকিবের দুর্দান্ত বোলিংয়ে। তার বল ঠিকমতো ডিফেন্ড করতে পারেননি লঙ্কান ব্যাটার। তাতে বল ব্যাটের কানা ছুঁয়ে উঠে যায় বাতাসে। সেই ক্যাচ মাহমুদুল হাসান লুফে নিলে আম্পায়ার সাড়া দেননি প্রথমে। পরে রিভিউতে সাফল্য এলে ২৭ বল খেলা ধনাঞ্জয়াকে ফিরতে হয় ৬ রানে।     

ব্যাটিং বান্ধব চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। প্রথম সেশনে দেখে শুনে খেললেও ২৪ ওভারের খেলায় তাদের স্বস্তি নিয়ে লাঞ্চে যেতে দেয়নি বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৩ রানের বিনিময়ে তুলে নেয় ২ উইকেট।

এই সেশনটা এক কথায় ছিল নাইম হাসানের। অষ্টম ওভারে প্রথম বল হাতে তুলে নেন এই অফস্পিনার। পঞ্চম বলে পেয়ে যান সাফল্য। অফ স্টাম্প থেকে ভেতরে পড়া বল লেগ সাইডে সরে গিয়ে কাট করতে গিয়েছিলেন করুনারত্নে। কিন্তু বামহাতি ব্যাটার বলের লাইন থেকে বেশি সরে পড়ায় বল ছুঁয়ে যায় তার প্যাড। এলবিডাব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলঙ্কা রিভিউ নিলেও কাজে দেয়নি তা। আম্পায়ার্স কলে ৯ রানে সাজঘরে ফিরেছেন করুনারত্নে।

২৩ রানে প্রথম উইকেট পড়ার পর জুটি গড়ার দিকে মনোযোগী ছিলেন ওশাডা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস। প্রায় দুই ঘণ্টার মতো প্রতিরোধ গড়ে খেলছিলেন ফার্নান্ডো। লাঞ্চের আগে ৭৬ বল খেলা এই ব্যাটারকে বিপদে ফেলেন নাঈম। তার স্পিন ঠিকমতো ডিফেন্ড করতে পারেননি। বল এজ হয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ওশাডা দ্রুত রিভিউ নিলেও আলট্রা এজে দেখা গেছে বড় স্পাইক। ফলে ৩৬ রানে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার।

তবে প্রথম সেশনে দুটি রিভিউও নষ্ট করে বাংলাদেশ। পঞ্চম ওভারে শরিফুলের বলে বাংলাদেশ এলবিডাব্লিউর আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে। ২৩তম ওভারে আবারও একই পরিণতি! পেসার শরিফুলের আত্মবিশ্বাসী মনোভাবে রিভিউ নেন মুমিনুল। কিন্তু রিপ্লেতে দেখা যায় ইম্প্যাক্টে ছিল না বল। দ্বিতীয় সেশনে ৪৫তম ওভারে অবশ্য রিভিউর কল্যাণে বেঁচেছেন ম্যাথুজ। বল ব্যাটে লেগে গ্লাভসে জমা পড়েছে ভেবে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। পরে রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটেই লাগেনি!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম