মুশফিকের ক্যাচ মিসের পর বেঁচে রইলো লঙ্কানদের আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৪:৫১আপডেট : ১৬ মে ২০২২, ১৫:১৩

লাঞ্চের আগে পরে মিলিয়ে মাত্র ৯ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তাতে প্রথম ইনিংসে দ্রুত গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও লেজের দিকে প্রতিরোধ গড়ে খেলছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ-বিশ্ব ফার্নান্ডো। এই দুজনের চোয়ালবদ্ধ মানসিকতায় প্রথম ইনিংসে প্রত্যাশিত বড় সংগ্রহের আশা বেঁচে রয়েছে লঙ্কানদের। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ১৪০ ওভারে ৮ উইকেটে সফরকারীদের সংগ্রহ ৩৭৫ রান।

প্রায় অর্ধশত রান করে ফেলা এই পার্টনারশিপ ভাঙার সুযোগ ছিল সাকিবের ১৩৮.৩ ওভারে। চা পানের বিরতির একটু আগে পেসার বিশ্ব ফার্নান্ডো মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, মুশফিকুর রহিম তা হাতে জমাতে পারেননি! তাহলে দ্রুতই গুটিয়ে ফেলা যেত লঙ্কানদের। ডাবল সেঞ্চুরির খোঁজে থাকা ম্যাথুজ ১৭৮ রানে অপরাজিত রয়েছেন। আর বোলার হিসেবে পরিচিত ফার্নান্ডো ৭৫ বল খেলে ব্যাট করছেন ১৭ রানে। 

দ্বিতীয় দিনের শুরুতেই বিপজ্জনক ম্যাথুজকে ফেরানো যেত। কিন্তু বাংলাদেশ ক্যাচের আবেদন না করায় দ্বিতীয় দিনের প্রথম সেশনটা কর্তৃত্ব করে ম্যাথুজ-চান্ডিমাল জুটি। লাঞ্চ ব্রেকের কিছুক্ষণ আগে এই জুটি ভেঙে বাংলাদেশকে খেলায় ফেরান অফস্পিনার নাঈম। 

১১৪তম ওভারের প্রথম বলে চান্ডিমাল রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। কিন্তু বলের লাইন বুঝতে না পারেননি। পরাস্ত হওয়ায় স্বাগতিকদের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন লঙ্কান ব্যাটার। তাতেও ইতিবাচক কিছু মেলেনি। চান্ডিমালের বিদায়ে ভাঙে ১৩৬ রানের মহামূল্যবান পঞ্চম উইকেট জুটি।

১৪৮ বল খেলা চান্ডিমাল করতে পারেন ৬৬ রান। তাতে ছিল ৩টি ছয় ও ২টি চার। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে দিকবেলা নামলেও প্রত্যাশা মেটাতে পারেননি। একই ওভারে তিন বল পর শিকার হন নাঈমের। তার ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হন দিকবেলা। সরে গিয়ে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ৩ রানে।

বিরতির পর তাদের আরও এলোমেলো করে দেন সাকিব আল হাসান। শেষ স্বীকৃত ব্যাটার দিকবেলা ফেরার পর দেখার ছিল লেজের ব্যাটাররা ম্যাথুজকে সঙ্গ দিতে পারেন কিনা। ম্যাথুজ বার বার সঙ্গীদের টিকে থাকার পরামর্শ দিলেও সাকিব দ্বিতীয় সেশনে দ্রুত দুই উইকেট নিয়ে তা হতে দেননি। এই সেশনের দ্বিতীয় বলেই রামেশ মেন্ডিসকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন। পরের বলে তার ঘূর্ণি বুঝতে পারেননি এম্বুলদেনিয়া। ব্যাক প্যাডে বল লাগায় সাকিব লেগবিফোরের আবেদন করেন। আম্পায়ার কিছুক্ষণ সময় নিয়ে আঙুল তুলে দিলে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে চলে যান তিনি। শেষ পর্যন্ত হয়নি যদিও। তবে সাকিব সফরকারী দলকে তখন পথভ্রষ্ট করে ছেড়েছিলেন। সেখান থেকে ধীরে ধীরে লঙ্কানদের মনে আশার সঞ্চার করে ম্যাথুজ-ফার্নান্ডো জুটি। এই সেশনে অবিচ্ছিন্ন জুটিতে ৪৭ রান যোগ করেন তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের