সেঞ্চুরির অপেক্ষায় থেকে লাঞ্চে গেলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১২:১৬আপডেট : ১৭ মে ২০২২, ১২:১৮

দীর্ঘদিন হয়েছে টেস্ট সেঞ্চুরির দেখা পাননি তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে অবশেষে কাঙ্ক্ষিত সেঞ্চুরির অপেক্ষায় আছেন দেশসেরা ওপেনার। প্রথম টেস্টের তৃতীয় দিন লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত তার স্কোর ছিল ৮৯ রান।

বামহাতি ওপেনারের সর্বশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৬ রান করেছিলেন।

বাংলাদেশ তামিমের আগ্রাসী ব্যাটিংয়েই তৃতীয় দিনের প্রথম সেশন দাপট দেখিয়েছে। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪৭ ওভারে ১৫৭ রান। তামিমের সঙ্গী মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ৫৮ রানে। বাংলাদেশ এখনও পিছিয়ে ২৪০ রানে। 

অবশ্য টেস্টে বরাবর বাংলাদেশের আক্ষেপের নাম হয়ে থেকেছে ওপেনিং জুটি। থিতু হওয়ার পাশাপাশি বড় রান খুব একটা আসতে দেখা যায় না। সেখানে সুবাস ছড়াচ্ছেন তামিম ইকবাল-মাহমুদুল হাসান। তাদের ছড়ি ঘোরানো ব্যাটিংয়েই ওপেনিংয়ে ৬১ ইনিংস পর দেখা মিলেছে শতরানের পার্টনারশিপ।

দিনের শুরু থেকেই লঙ্কান বোলারদের শাসন করেছেন দুই ওপেনার। তামিম দ্রুত ব্যাট চালিয়ে ৩২তম ফিফটি তুলে নিয়েছেন। অপেক্ষায় আছেন দশম টেস্ট সেঞ্চুরির। তুলনায় মাহমুদুল ছিলেন ধীর স্থির। দেখে শুনে টেস্ট মেজাজে খেলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তবে ৩৯তম ওভারে অল্পের জন্য জীবন পেয়েছেন তরুণ এই ব্যাটার। হুক করতে গিয়ে বল বাতাসে তুলে দিয়েছিলেন। কিন্তু আসিথা ফার্নান্ডো বাউন্ডারির কাছে তার ক্যাচ হাতে জমাতে পারেননি ঠিকমতো। পরে সেই বল ছুঁয়েছে বাউন্ডারি।

শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৯৭ রানে গুটিয়ে দেওয়ার পর এক কথায় আধিপত্য বিস্তার করে খেলেছেন দুই ওপেনার। রান রেট বিবেচনায় নিলে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তুলনায় রান তোলার গতিও ছিল বেশি। তবে প্রথম সেশনের শেষ দিকে ৪৩.৪ ওভারে বিপদ ঘটতে পারতো তামিমের। প্রথম দিন তার ক্যাচ পড়ে যায় স্লিপে। এদিন রামেশ মেন্ডিসের ঘূর্ণিতে বল এজ হলেও তা প্রথম স্লিপে যাওয়ার একটু আগে ড্রপ খেয়ে যায় মাটিতে।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম