শ্রীলঙ্কার ‘কনকাশন সাব’ কাসুন রাজিথা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৭ মে ২০২২, ১২:৪৩আপডেট : ১৭ মে ২০২২, ১২:৪৫

ক্রিকেট বিশ্বে ‘কনকাশন সাব’ নতুন নয়, বাংলাদেশের জন্যও পুরনো অভিজ্ঞতা। আলোচনাটি এজন্যই এসেছে মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন কাসুন রাজিথা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বিশ্ব ফার্নান্ডো হেলমেটে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ১৩৯.৪ ওভারে শরিফুলের শর্ট বল বাউন্সার ভেবে মাথা নামিয়ে নিতে চেয়েছিলেন। তাৎক্ষণিক বলটি গিয়ে আঘাত হানে ফার্নান্ডোর হেলমেটে।

হেলমেটে আঘাত লাগলেও প্রাথমিক অবস্থায় মাঠ থেকে উঠে যান তিনি। কিছুসময়ের জন্য রিটায়ার্ড হার্ট হয়ে শেষ ব্যাটার হিসেবে ফের ক্রিজে নামেন। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৭ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

সোমবার শেষ বিকালে চার ওভার বোলিংও করেছিলেন। আজও করেছেন বোলিং। কিন্তু অস্বস্তি থাকায় তাকে উঠিয়ে নেওয়া হয়। তার বদলে একাদশের বাইরে থাকা লঙ্কান আরেক পেসার কাসুন রাজিথাকে কনকাশন সাব হিসেবে নেওয়া হয়েছে। ইতোমধ্যে কোনও সমস্যা আছে কিনা সেটি পর্যবেক্ষণ করতে ফার্নান্ডোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ক্রিকেটারের সুরক্ষার জন্যই আইসিসি কনকাশন সাব নিয়মটি চালু করেছে। কোনও ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান ও বোলারের বদলে বোলার নামানোর সুযোগ পায় দলগুলো। সেই নিয়মেই পেসার ফার্নোন্ডোর বদলে বল করার সুযোগ পেয়েছেন রাজিথা।

ফার্নান্ডো দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিন সকালেও বোলিং করেছেন। সবমিলিয়ে দলের সবচেয়ে খরুচে বোলার তিনিই। ৮ ওভার বোলিং করে ৪২ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম