মুশফিক-লিটনের দৃঢ়চেতা ব্যাটিং, লিড নেওয়ার কাছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১২:৩৯আপডেট : ১৮ মে ২০২২, ১৩:৪০

তৃতীয় দিনের শেষ সেশন থেকে শুরু হয়েছে মুশফিক-লিটন জুটির আধিপত্য। শ্রীলঙ্কার বিপক্ষে এই জুটির শাসন চললো চতুর্থ দিনের প্রথম সেশনেও। তাতে প্রথম টেস্টে লিড নেওয়ার পথে রয়েছে স্বাগতিক দল। লাঞ্চে যাওয়ার আগে প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ১৩৪ ওভারে ৩ উইকেটে ৩৮৫ রান। স্বাগতিকরা পিছিয়ে আর মাত্র ১২ রানে।   

তীব্র গরমের পর প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে বৃষ্টি ঝরেছে চট্টগ্রামে। তাতে দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। আগের দিনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি নিয়ে খেলতে নামেন মুশফিকুর রহিম ও লিটন দাস। কিছুক্ষণের মধ্যে শতরানও ছাড়ায় তাদের জুটি। ৫৩ রান নিয়ে খেলতে নামা মুশফিক এখন ক্রিজে আছেন ৮৫ রানে। প্রথম সেশনে টেস্ট মেজাজের দারুণ প্রদর্শনীতে মাইলফলকও ছুঁয়েছেন তিনি। টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পূরণ করেছেন ৫ হাজার রান। সঙ্গী লিটন দাস তো দারুণ সমর্থন দিয়ে যাচ্ছেন উপভোগ্য ব্যাটিংয়ে। তিনি ক্রিজে আছেন ৮৮ রানে।   

প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৯৭ রানে গুটিয়ে দেওয়ার পর থেকেই ছড়ি ঘোরানো ব্যাটিং দেখা গেছে স্বাগতিকদের। তামিমের সেঞ্চুরিতে কর্তৃত্ব করতে দেখা গেছে তৃতীয় দিন। গতকালকের প্রথম সেশনটা বিনা উইকেটে কাটানো গেলেও দ্বিতীয় সেশনে পড়ে শুধু ৩ উইকেট। এর পর লঙ্কানরা বাংলাদেশকে আর বিপদে ফেলতে পারেনি। তামিম ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হলে শেষ সেশনে পুরোপুরি দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নেয় মুশফিক-লিটন জুটি। ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা জুটি অবিচ্ছিন্ন থেকেই প্রথম সেশন শেষ করেছে। চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত ১৬৪ রান যোগ করেছেন তারা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম