প্রথম ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়ালো ৬৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৬:৫১আপডেট : ১৮ মে ২০২২, ১৮:১৫

চতুর্থ দিনের প্রথম সেশনে কর্তৃত্ব করতে পারলেও দ্বিতীয় সেশনে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। জোড়া আঘাতে বাংলাদেশের বড় লিডের পথে কাঁটা বিছিয়ে দেন কনকাশন সাব কাসুন রাজিথা। মুশফিকুর রহিম একার লড়াইয়ে লিড কিছুটা বাড়িয়ে নিলেও বেশি দূর যেতে পারেননি। শেষ পর্যন্ত টেলএন্ডারদের অবদানে প্রথম টেস্টের লিড দাঁড়ায় ৬৮ রান। শেষ উইকেটে শরিফুল ইসলাম রিটায়ার্ড আউট হওয়ায় ৪৬৫ রানেই শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস।

৩ উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশকে পথ দেখান মুশফিক-লিটন। তৃতীয় দিনের শেষ সেশন থেকে শুরু হয় তাদের আধিপত্য। শ্রীলঙ্কার বিপক্ষে এই জুটির শাসন চলে চতুর্থ দিনের প্রথম সেশনেও। অবিশ্বাস্য ব্যাটিংয়ে চতুর্থ দিনটাও সম্ভাবনাময় করে তোলেন তারা। তাতে মধ্যাহ্নভোজের আগেই শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৯৭ রান ধরতে স্বাগতিকদের প্রয়োজন পড়ে আর ১২ রান।

কিন্তু এটাও মাথায় রাখতে হবে, টেস্টের রোমাঞ্চ লুকিয়ে থাকে প্রতিটি সেশনে। তাই প্রথম সেশনের মতো কর্তৃত্ব করতে দেখা গেলো না মুশফিকদের। বরং লাঞ্চ বিরতির পর খেলায় ফিরে বাংলাদেশকে দ্রুত শেষ করে দেওয়ার পণ দেখা যায় লঙ্কানদের।

লাঞ্চের বিরতির পর প্রথম ওভারেই জোড়া আঘাতে বাংলাদেশকে কাঁপিয়ে দেন কনকাশন সাব কাসুন রাজিথা। লিটন দাসকে সেঞ্চুরি বঞ্চিত তো করেছেনই, রিটায়ার্ড হার্ট হয়ে পরে নামা সেঞ্চুরিয়ান তামিম ইকবালকেও আর ইনিংস বড় করতে দিলেন না। 

উপভোগ্য ব্যাটিংয়ে মনে হচ্ছিল লিটন দাস বোধহয় সেঞ্চুরির দেখা পাবেন। কিন্তু লাঞ্চের পর ফিরেই প্রথম বলে ভুল করে বসেন লিটন। অযথা রাজিথার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে গ্লাভসবন্দি হয়েছেন। তাতে ১৮৯ বলে ৮৮ রানে শেষ হয় লিটনের ইনিংস।

লিটনের ফেরায় ভেঙে যায় ১৬৪ রানের অসাধারণ জুটিও। তারপর তামিমের মাঠে নামাটা প্রত্যাশিতই ছিল। কিন্তু বাঁহাতি ওপেনারকে টিকতেই দেননি রাজিথা। দ্বিতীয় বলে পায়ের কাছে ভেতরে ঢুকে পড়া এক ডেলিভারি দিলে পুরোপুরি পরাস্ত হন তামিম। ফলাফল বল উপড়ে ফেলে স্টাম্প। তাতে ২১৮ বলে ১৩৩ রানে বিদায় নিতে হয়েছে তাকে। তার পরেও লিড নেওয়ার পথে বড় অবদান রেখেছেন মুশফিক।  

৫৩ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামা মুশফিক সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই বছর পর। একই দিন টেস্ট মেজাজের দারুণ প্রদর্শনীতে ছুঁয়েছেন মাইলফলকও। প্রথম সেশনে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পূরণ করেছেন ৫ হাজার রান।

এই সময়ে তার সঙ্গী হওয়া সাকিব কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও ধৈর্য ধরে থাকতে পারেননি। আসিথার শর্ট বলের ফাঁদে পড়ে এই অলরাউন্ডার ৪৪ বলে ফেরেন ২৫ রানে।

সঙ্গীহীন মুশফিক একপ্রান্ত আগলে একার লড়াই চালিয়ে নেন এরপরেও। অবশ্য সেঞ্চুরির পর বেশি দূর যায়নি তার ইনিংস। চা বিরতির পর মাত্র দুই ওভার স্থায়ী ছিল লড়াই। বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার ঘূর্ণিতে সুইপ করতে গিয়েছিলেন। কিন্তু দারুণ টার্ন করা বল শেষ পর্যন্ত আঘাত করে স্টাম্পে। তাতে ২৮২ বল খেলা মুশফিকের ইনিংস শেষ হয় ১০৫ রানে।

মুশফিকের বিদায়ের সঙ্গে সঙ্গে লিড সমৃদ্ধ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছিল। কিন্তু নাঈম-তাইজুল মিলে লিডটাকে পঞ্চাশ ছাড়িয়েছেন শেষ পর্যন্ত। নাঈমকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন ধনাঞ্জয়া। তার ঘূর্ণিতে নাঈম শর্ট লেগে ক্যাচে পরিণত হন ৯ রানে।

তার পরেও উইকেট বিলিয়ে দেওয়ার মানসিকতা ছিল না লেজের দিকে। রান তোলার দিকে বেশি মনোযোগী ছিলেন তাইজুল। শেষ পর্যন্ত ২০ রান করা বাঁহাতি স্পিনারকে শর্ট বলে তালুবন্দি করেছেন আসিথা ফার্নান্ডো। পরের ওভারে রাজিথার বলে হাতে আঘাত পেলে রিটায়ার্ড আউট হন শরিফুল। এর সঙ্গে সঙ্গে ১৭০.১ ওভারে ৪৬৫ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।  

কনকাশান সাব পেসার কাসুন রাজিথা ছিলেন সফল বোলার। ২৪.১ ওভারে ৬০ রানে নেন ৪ উইকেট। ৭২ রানে তিনটি নেন আরেক পেসার আসিথা ফার্নান্ডো। একটি করে নিয়েছেন দুই স্পিনার এম্বুলদেনিয়া ও ধনাঞ্জয়া।  

/এফআইআর/এমওএফ/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম