ড্রেসিংরুমে ভাঙচুর করে তিরস্কৃত ‍ওয়েড (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২২, ১৫:১৭আপডেট : ২০ মে ২০২২, ১৫:১৯

আইপিএলের এবারের মৌসুমটা ভালো কাটছিল না ম্যাথু ওয়েডের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে গতকাল গুজরাটের হয়ে একটু ঝলক দেখালেও ‘প্রযুক্তির ভুল’ সিদ্ধান্তে স্থায়ী হয়নি তার ইনিংস। যার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ভাঙচুর চালিয়েছেন ড্রেসিংরুমে। এমন আচরণের জন্য তিরস্কৃত হয়েছেন অজি ব্যাটার।

ম্যাচটায় দুটি চারসহ একটি ছয়ে ১২ বলে ১৬ রান করেছিলেন ওয়েড। ম্যাক্স ওয়েলের ওভারে গিয়ে ঘটে অঘটন। পাওয়ার প্লের শেষ ওভারে সুইপ করতে গিয়েছিলেন। কিন্তু বলের লাইন মিস করায় তা আঘাত করে ব্যাকফুটে। শুরুতে মনে হচ্ছিল বল ওয়েডের গ্লাভস ছুঁয়ে দিক পরিবর্তন করেছে। কিন্তু অনফিল্ড আম্পায়ার এলবিডাব্লিউ আবেদনে সাড়া দিয়ে আউটের সিদ্ধান্ত দেন অজি ব্যাটারকে। ওয়েড রিভিউ নিলেও দেখা গেছে, বল গ্লাভস ছুঁয়ে যাওয়ার বিষয়টি আলট্রা এজে সেভাবে ধরা পড়েনি। ফলে আউটের সিদ্ধান্তই বহাল থেকেছে।

যার পর পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় তাকে। মাথা নাড়াতে নাড়াতে ওয়েড ড্রেসিং রুমে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছেন। ক্ষিপ্তভাবে হেলমেট ছুড়ে মারার পর ব্যাটটাকেও কয়েকবার আছাড় মারতে দেখা যায় তাকে।

ম্যাচের পর অবশ্য নিজের কৃতকর্ম মেনে নিয়েছেন তিনি। তাই তাকে শুধু তিরস্কার করেই ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল জানিয়েছে এই কাণ্ডটি ছিল লেভেল ১ মাত্রার।

ওয়েড এখন পর্যন্ত ৮ ইনিংসে মাত্র ১১৬ রান করেছেন। প্রথম দিকে ওপেনিংয়ে নামলেও ব্যর্থতার কারণে পরে নামিয়ে দেওয়া হয় তিন নম্বরে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম