নিয়ম ভেঙে সমালোচিত পাক অধিনায়ক বাবর

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২২, ১৯:৪৪আপডেট : ২০ মে ২০২২, ১৯:৪৪

পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক তিনি। বোর্ডের নিয়ম কিংবা ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে তারই তো দায়িত্বশীল থাকার কথা! কিন্তু বাস্তবে দেখা গেলো না তেমনটা। নিজের ছোট ভাইকে নিয়মবহির্ভূতভাবে লাহোরের হাইপারফরম্যান্স সেন্টারে (এইচপি) নেট অনুশীলন করিয়েছেন বাবর আজম। সামাজিক মাধ্যমে এমন ছবি দেখার পর থেকে সমালোচিত হচ্ছেন পাকিস্তানি অধিনায়ক। 

বিতর্কিত কাজটির ছবি বাবর নিজেই পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায়, তার ছোট ভাই সাফির আজম হাইপারফরম্যান্স সেন্টারের নেটে ব্যাটিং করছেন। আর তার বিপক্ষে বোলিং করছেন জাতীয় দলের পেসার শাহনেওয়াজ দাহানি। একই ঘটনার ভিডিও পোস্ট করেন বাবরের ছোট ভাইও। 

এরপর থেকে সমালোচিত হচ্ছেন পাকিস্তান অধিনায়ক। বলা হচ্ছে, বাবরের এমন কাজ ক্ষমতার অপব্যবহারের শামিল। কারণ, নিয়ম বলে শুধু জাতীয় দলের খেলোয়াড়, প্রথম শ্রেণি অথবা জুনিয়র খেলোয়াড়রা হাইপারফরম্যান্স সেন্টারের সুবিধা ব্যবহার করতে পারেন। তাও আবার যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে। কিন্তু বাবরের ভাই এসবের কোনোটির আওতাতেই পড়েন না। 
যার ফলে বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক সূত্রের বরাত দিয়ে পিসিবির এক মুখপাত্র পিটিআইকে বলেছেন, ‘তিন-চার দিন আগে বাবর তার ছোট ভাইকে নিয়ে সেন্টারে এসেছিল। তাও আবার কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে। তখন তার ভাই নেটে অনুশীলনে করলে বিষয়টি বোর্ডের নজরে আসে।’

তিনি আরও জানান, নিয়ম ভাঙার পর বাবরকে মনে করিয়ে দেওয়া হয়েছে, অনুশীলনের জন্য এভাবে আত্মীয় বা বন্ধুকে আনার নিয়ম নেই। বাবর যেহেতু অধিনায়ক, তাই বিষয়টি নম্রভাবেই তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আর বাবর নিজেও বিষয়টি বুঝতে পেরেছেন।  

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি