সহ-অধিনায়ক হয়ে পাকিস্তান দলে শাদাব

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২২, ২২:৪৬আপডেট : ২৩ মে ২০২২, ২৩:০২

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ঘরের মাঠের এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চোট কাটিয়ে এই দলে সহ-অধিনায়ক হয়ে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। তার সঙ্গে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার আব্দুল্লাহ শফিক ও বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ।

এ বছরের এপ্রিলে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল পাকিস্তান। দেশের মাটিতে ওই সিরিজে ২১ সদস্যের স্কোয়াডে ছিলেন আসিফ আফ্রিদি, আসিফ আলী, হায়দার আলী, সাউদ শাকিল ও উসমান কাদির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেই এদের কেউই।

দলের বেশিরভাগ খেলোয়াড় ১ জুন রাওয়ালাপিন্ডিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। তবে কাউন্টি খেলতে ইংল্যান্ডে থাকা হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব কয়েকদিন পর যোগ দেবেন দলে। রাওয়ালপিন্ডিতেই ওয়ানডের তিন ম্যাচ হওয়ার কথা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বায়ো বাবলে আয়োজন করছে না পিসিবি। ‘ওপেন’ থাকায় এবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সিরিজেও ছিল না জৈব সুরক্ষা বলয়। তারপরও ২১ জনের দল দিয়েছিল তারা চোট শঙ্কার কারণে।

৮ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ জুন।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম