দিনের শুরুতেই রাজিথার স্টাম্প উপড়ে ফেললেন এবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১০:৩১আপডেট : ২৫ মে ২০২২, ১০:৩৫

নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে দিয়ে দ্বিতীয় দিনটা পার করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে দেখার ছিল লঙ্কান নৈশপ্রহরীকে নিয়ে দিমুথ করুনারত্নে কতক্ষণ দাঁড়াতে পারেন। কিন্তু দিনের দ্বিতীয় বলে রাজিথাকে বোল্ড করে ছাড়লেন এবাদত হোসেন। তাতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুটা সাফল্য নিয়ে শুরু করেছে বাংলাদেশ। ৫২ ওভার শেষে ৩ উইকেটে লঙ্কানদের প্রথম ইনিংসে সংগ্রহ ১৫১ রান। তারা পিছিয়ে আছে ২১৪ রানে। দিমুথ করুনারত্নে ব্যাট করছেন ৭৬ রানে, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২ রানে।    

২ উইকেটে ১৪৩ রান নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করেছিল। পিছিয়ে থেকে ব্যাট করতে নামলে লঙ্কান অধিনায়ক এবাদতের প্রথম বলে সিঙ্গেল নেন। তার পরের বলেই রাজিথার অফস্টাম্প উপড়ে দ্বিতীয় উইকেটের দেখা পান এবাদত। ১২ বল খেলা রাজিথা কোনও রান না করেই সাজঘরে ফিরেছেন।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা ছিল শ্রীলঙ্কার। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট তুলে বাংলাদেশকে দ্বিতীয় সেশনে অলআউট করেছে ৩৬৫ রানে। প্রথম ইনিংসে স্বাগতিকদের গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও লঙ্কানরা জবাব দিয়েছে পরে।

প্রথম ইনিংসে দারুণ শুরু করেছিলেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাডা ফার্নান্ডো। উদ্বোধনী জুটিতে তুলে ফেলে ৯৫ রান। ৯১ বলে ৫১ রান করো ওশাডাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এবাদত। শুরুর জুটি ভাঙার পর দিমুথ করুনারত্নে-কুশল মেন্ডিসও জমে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা মিলে যোগ করেন ৪৪ রান। কিন্তু সাকিব শেষ দিকে এসে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় দেন কুশল মেন্ডিসকে। ৪৯ বল খেলা লঙ্কান ব্যাটার করতে পারেন মাত্র ১১ রান। দিনের শেষভাগে এই ব্যাটার ফেরায় লঙ্কানরা আর ঝুঁকি নিতে চায়নি। পেসার কাসুন রাজিথাকে নাইটওয়াচম্যান বানিয়ে দিনটা নির্বেঘ্নে শেষ করেছে। লঙ্কান অধিনায়ক করুনারত্নে অবশ্য ২৯তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকে দিনটা শেষ করেছেন।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম