মুশফিক-লিটনের জন্য কষ্ট হচ্ছে মুমিনুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৮:১৩আপডেট : ২৭ মে ২০২২, ১৮:১৩

২৪ রানে পড়ে যায় ৫ উইকেট। এমন ধ্বংসস্তূপের মাঝে দেয়াল হয়ে রইলো কেবল মুশফিকুর রহিম ও লিটন দাস জুটি। দ্বিতীয় টেস্টে তাদের রেকর্ড ৬ষ্ঠ উইকেট জুটিতেই প্রাণ পেয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। লিটন ১৪১ রানে আউট হলে মুশফিক ডাবল সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সঙ্গীর অভাবে অপরাজিত ১৭৫ রানে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে উইকেট কিপার এই ব্যাটারকে। দুই উইকেটকিপার ব্যাটারের এমন লড়াইয়ের পরেও বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। বরং হারের যন্ত্রণায় নীল হতে হয়েছে। তাতে ভীষণ কষ্টে পাচ্ছেন অধিনায়ক মুমিনুল হক।

দুই ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতা ও পেসারদের নির্বিষ বোলিং ছিল চোখে পড়ার মতো। তাই ১০ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে হতাশা ঝরেছে মুমিনুলের, ‘মুশি ও লিটনের জন্য কষ্ট হচ্ছে, তারা খুব ভালো খেলেছিল। কিন্তু শ্রীলঙ্কা নতুন বল হাতে আমাদের অনেক চাপে রেখেছিল।’

এমন বাজে হারের পর নিজেদের ফিরে পেতে পরিশ্রমের বিকল্প দেখছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘এটা খুব হতাশাজনক। আমাদের পরিশ্রম করতে হবে। কারণ, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা ভালো করতে পারিনি। তবে কিছু ইতিবাচক ব্যাপারও আছে।’

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হবে। এই সিরিজে ভালো খেলতে হলে মানসিকভাবে শক্তিশালী হতে হবে বলে মনে করেন মুমিনুল, ‘এটা পুরোটাই মানসিক খেলার ব্যাপার। আপনি যদি মানসিকভাবে শক্তিশালী না হন, তাহলে পরের সিরিজগুলোতে ফিরে আসা খুব কঠিন। আমাদের বোলিং নিয়েও ভাবতে হবে, বিশেষ করে পেস বোলিং।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম