ভালো লাগা এখানেই শেষ করতে চান না মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫

মিরাজ। একটি একটি করে ম্যাচ নিয়ে শুরু থেকেই পরিকল্পনা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের। গ্রুপ পর্বে নিজেদের পরিকল্পনায় শতভাগ সফল তারা। তবে এখানেই থেমে থাকতে চান না যুব দলের এই অধিনায়ক। মঙ্গলবার নামিবিয়াকে এক কথায় উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, এদিন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ যুবাদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন। এমন সব অর্জনের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এখানেই থেমে না থাকার ঘোষণা দেন তিনি।
মিরাজ বলেন, ‘আসলে অধিনায়ক হিসেবে খুব ভালো লাগছে। আজকের (মঙ্গলবার) ম্যাচটি আমরা জিতেছি, আমার একটি রেকর্ডও হলো। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলাম। সব মিলিয়ে খুব ভালো লাগছে। তবে ভালো লাগাটা এখানেই শেষ করলে হবে না। আমাদের যেতে হবে আরও অনেক দূর। ভালো লাগা এখানেই থামলে আমরা বেশি দূর যেতে পারব না। লক্ষ্য পূরণ করতে পারব না।’

রেকর্ড গড়ার পর সতীর্থদের অভিনন্দনে মুগ্ধ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেষ উইকেট পাওয়ার পর দলের সবাই আমাকে এসে জড়িয়ে ধরেছে। অভিনন্দন জানিয়েছে। সবাই বলেছে ভালো রেকর্ড করেছিস, বিশেষ করে শান্ত অনেক এক্সাইটেড ছিল। সবাই খুব খুশি।’

রেকর্ড নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রেকর্ডটি নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। তবে ইচ্ছে করলেইতো সব হয় না। উইকেট নিতে চাইলে অনেক সময় পাওয়া কঠিন হয়। বেশি চেষ্টা করলে লাভ হয় না। শান্তও এই কথাটি আমাকে বলছিল যে ‘মিরাজ তুই রেকর্ডের কথা মাথায় রাখলে কিন্তু উইকেট একটিও পাবি না, স্বাভাবিক বোলিংটা করলেই উইকেট পাবি।’ ওর কথাটা আমার কাজে লেগেজে। চিন্তা করেছি যে কথাটা ঠিকই আছে। উকেটের চিন্তা করলে উইকেট পাবো না। আমি সেভাবেই নিজের বোলিংটা করেছি।’

ছোট দলের বিপক্ষে বেশি সাবধান থাকা জরুরি বলে মনে করেন মিরাজ। তার মতে কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচটিতে আরও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে কোয়ার্টার ফাইনালে আমরা নেপালকে পাবো। ছোট দলের বিপক্ষে আমাদের বেশি সাবধান থাকা জরুরি। কারণ এই দলগুলির বিপক্ষেই দুর্ঘটনা বেশি হয়। আমাদের লক্ষ্য থাকবে কোনও দুর্ঘটনা যাতে না হয়। আমরা আমাদের পদ্ধতি ঠিক রেখে খেলে যেতে চাই।’

নেপালকে নিয়ে একদিন আগে থেকেই পরিকল্পনা শুরু করেছে জুনিয়র টাইগাররা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে নেপালের ম্যাচটি টিভিতে আমরা দেখেছি। আমাদের কাছে মনে হয়, আমাদের সেরাটা খেলতে পারলে নেপাল ভালো কিছু করতে পারবে না। আমরা আমাদের মানটা জানি। তবে এই মানটা ধরে রাখতে হবে। নেপালকে হালকা করে নিলে চলবে না। ওরা ভালো খেলেছে বলেই কোয়ার্টারে এসেছে। আমাদের পদ্ধতিটা ঠিক রাখতে হবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম